রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বাসের ধাক্কায় সিএনজি যাত্রীসহ আহত-৬
বিশ্বনাথে বাসের ধাক্কায় সিএনজি যাত্রীসহ আহত-৬
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত একটি রিকশার ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারের ব্রীজের মুখে এঘটনা ঘটে। আহতরা হলেন-সিএনজি চািিলত অটোরিকশা চালক আলী নূর (২৬), বাটারী চালিত রিকশা চালক আলীম উদ্দিন (৫২), সিএনসি গাড়ির যাত্রী আছিয়া খাতুন (৫৫), তার ছেলে জাফরিন মিয়া (৩৫), মেয়ে খাদিজা বেগম (১৩), মরিয়ম বেগম (৬)। আহতরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে বিশ্বনাথের টুকেরবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ড-১৪.২৫১০) সিংগেরকাছ বাজারের ব্রীজের ওপর আসামাত্রই ব্রেকফেল করে ব্রীজের সামনে থাকা দুটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশা চালকসহ অনন্ত ৬জন আহত হয়েছেন। এসময় একটি অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশা দুমড়ে-মুছড়ে যায়।
সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য ইরন মিয়া বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে প্রেরণ করেছেন।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক