শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুদাসপুরের ভূমি অফিস উদ্বোধনের আগেই পরিত্যক্ত ঘোষনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুদাসপুরের ভূমি অফিস উদ্বোধনের আগেই পরিত্যক্ত ঘোষনা
সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুরুদাসপুরের ভূমি অফিস উদ্বোধনের আগেই পরিত্যক্ত ঘোষনা

---

নাটোর প্রতিনিধি :: নাটোরের গুরুদাসপুর উপজেলার শিধুলীতে অবস্থিত ধারাবারিষা ইউনিয়ন ভূমি অফিসটি ৩ বছর আগে নির্মিত হলেও হস্তান্তর বা উদ্বোধনের পূর্বেই বিল্ডিংয়ের বিভিন্ন অংশে ফাটল ধরে ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষনা করেছেন নাটোর জেলা প্রশাসক মো. মশিউর রহমান৷
ধারাবারিষা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি কার্যালয় সুত্রে জানা যায়, ২০১২ সালে ১৮ লাখ টাকা ব্যয় বরাদ্দে ওই ইউনিয়নের শিধুলী গ্রামে ৩৪ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৮ ফুট ৩ ইঞ্চি প্রস্থ বিল্ডিংটি ১৪ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ ফুট ১০ ইঞ্চি প্রস্থ বারান্দা সহ নির্মান করা হয়৷
স্থানীয় সুত্রে জানা যায়, নাটোরের অনিমা জুয়েলার্সের মালিক (?) বিল্ডিংটির ঠিকাদারী নিয়ে অত্যন্ত নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে বিল্ডিংটি নির্মানের পরপরই বিভিন্ন অংশে ফাটল ধরায় তদানিন্তন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাজেদা ইয়াসমীন সে সময় বিল্ডিংটি হস্তান্তর করে নেননি৷ পরবর্তীতে বিল্ডিংয়ের অবস্থা আরো নাজুক হয়ে পড়লে নাটোরের জেলা প্রশাসক কার্যালয়ের একটি তদনত্ম টিম প্রায় দেড় বছর পূর্বে সরেজমিনে তদনত্ম কাজ সম্পন্ন করলেও অদ্যাবধি তার কোনো ফলাফল পরিলৰিত হচ্ছেনা৷ গত ১৭ জানুয়ারী রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসক মো. মশিউর রহমান ধারাবারিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে অভিযুক্ত ওই ইউনিয়ন ভূমি অফিসটি পরিদর্শন করে বিল্ডিংটি কাজের অনুপযোগী বলে পরিত্যক্ত ঘোষনা করেছেন৷
সংশিস্নষ্ঠ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত গ্রাম পুলিশরা জানান, ওই বিল্ডিংয়ের ভেতরে বড় বড় ফাটল রয়েছে৷ কিন্তু দরজা তালাবদ্ধ থাকায় ঘরের ভেতরে প্রবেশ করা যাচ্ছেনা ৷ তবে কিছুদিন পূর্বে ঠিকাদারের লোকজন এসে রাতের অন্ধকারে দু’দিন ধরে কাজ করে বিল্ডিংটির ফাটলে সিমেন্ট বালু ধরিয়ে জড়াতালি দিয়ে গেছে৷
ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোফাজ্জল ইসলাম টিপু বলেন, তিনি সেখানে যোগদানের পূর্বেই ওই বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হয়৷ ওই বিল্ডিং নির্মান সংক্রান্ত কোনো ফাইল আমার কাছে নেই৷ তবে বিল্ডিংটি নির্মানের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দ ছিলো বলে আমার জানা৷
অপরদিকে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল মতিন মাষ্টার জানান, বিল্ডিংয়ে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার ও নির্মানস্থলে যথাযথভাবে মাটি ভরাট না করার ফলে বিল্ডিংয়ের বিভিন্ন অংশে ফাটল ধরে নিচের দিকে ধীরে ধীরে দেবে যাচ্ছে৷ ফলে ওই বিল্ডিংটি ব্যবহার বর্তমানে আশঙ্কাজনক হওয়ায় পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে৷

আপলোড : ২৫ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩০মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)