সোমবার ● ২৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিংড়ায় সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা
সিংড়ায় সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:: নাটোরের সিংড়ায় ২৫ ডিসেম্বর সোমবার দুপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা চত্বরে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস৷ এতে সভাপতিত্ব করেন, সিনিয়র উপজেলা মত্স্য অফিসার ওমর আলী৷
জেলা তথ্য অফিসার সামিউল আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, চলনবিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিউদ্দীন টিপু, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার৷
এসময় প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু সহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন৷
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা সংগীত পরিচালনা করেন৷ সন্ধ্যায় উপজেলা কোর্ট মাঠে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে আলোক চিত্র প্রদর্শন করা হবে৷
আপলোড :২৫ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা