বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নবীগঞ্জ - মৌলভীবাজার শত কি.মি. শীতকালীন সাইকেল ভ্রমন
নবীগঞ্জ - মৌলভীবাজার শত কি.মি. শীতকালীন সাইকেল ভ্রমন

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ থেকে মৌলভীবাজার প্রায় ১০০ কিলোমিটার শীতকালীন সাইকেল ভ্রমন করেছে নবীগঞ্জ লাল সবুজ সাইক্লিং ক্লাব৷ ২৬ জানুয়ারী মঙ্গলবার সকালে বাংলাদেশেরর প্রথম এভারেষ্ট জয়ী মুসা ইব্রাহিম সঙ্গে ৪০ জেলা সাইকেল ভ্রমণকারী ও ক্লাবের সভাপতি মো.মাজহারুল ইসলাম তারেকের নেতৃত্বে উক্ত শীতকালীন সাইকেল ভ্রমন অনুষ্ঠিত হয়৷ লাল-সবুজ সাইক্লিং ক্লাবের নেতৃবৃন্দরা মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে সাইকেল দ্বারা ভ্রমন করেন৷
দিনব্যাপী ভ্রমন শেষে সন্ধার দিকে তারা নবীগঞ্জে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান- মৌলভীবাজারের দৃষ্টিনন্দন এ চা বাগান সবুজে আচ্ছাদিত, পাখিদের কলকাকলিতে মুখরিত মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক৷ এটি মৌলভীবাজারের ৯০ বছরের পুরনো রিজার্ভ ফরেস্ট৷ এখনও বানর, হনুমান, শিয়াল, মেছোবাঘ, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়৷ ঘুঘু, শালিক, কাঠঠোকরা, বাবুই সহ বিভিন্ন প্রজাতির পাখি এবং শাল, গর্জন, শিমুল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়৷ দৃষ্টিনন্দন বর্ষিজোড়া ইকোপার্ক পর্যটকদেরমুগ্ধ করে৷
ভ্রমণকারীরা বলেন, প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২ হাজার ১০০ কিলোমিটার সাইকেল চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে যায়৷ কার্বন নিঃসরণের হারও কমে৷ প্রায় ১০০ কিলোমিটার সাইকেল ভ্রমণে ক্লাবের সহ-সভাপতি মোজাহিদ আহমেদ, আমিরুল ইসলাম অমি, বেলায়েত হেসেন বোরহান, রফিকুল, সামুয়েল, জাবের, মামুন, জাকারিয়া, সবুজ, মাহবুব, হৃদয়, মোশারফ, শাকিল, রুহুল আমিনসহ অনেকেই অংশগ্রহণ করে৷
আপলোড :২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.০৫মিঃ





অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত