বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কালেক্টরেট সহকারীদের ২য় দিনও পূর্ণ দিবস কর্মবিরতি পালন
রাঙামাটিতে কালেক্টরেট সহকারীদের ২য় দিনও পূর্ণ দিবস কর্মবিরতি পালন
নির্মল বড়ুয়া মিলন :: মাঠ পর্যযায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন বুধবারও পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাঙামাটি জেলা শাখার সদস্যরা।
দ্বিতীয় দিন আজ ২৬ ফেব্রুয়ারি বুধবারও সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলকারীরা যথারীতি তা চলে টানা বিকাল ৫টা পর্যন্ত।
এ সময় বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস), রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি জগজ্যোতি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ কানন বিকাশ চাকমা, মহিলা সম্পাদীকা মায়া চাকমা, সমস্য রিমন দে ও অশোক কুমার ত্রিপুরা প্রমুখ।
বাকাসসের রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর দীর্ঘদিন পার হলেও আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। এ জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি।
সমাবেশে রাঙামাটি কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন। আগামী কাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবারও পুর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন কালেক্টরেট সহকারীরা।
কাউখালী ইউএনও অফিসে চলছে কর্মবিরতি
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: ‘মুজিব বর্সের অঙীকার দেশ হবে সমতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাঠ প্রমাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নীককরণের দাবিতে পুর্ণ দিবস কর্ম বিরতি,কাউখালী উপজেলা অফিস চত্বরে অবস্থান কর্মসুচী পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) কাউখালী উপজেলা শাখা।
গতকাল ২৫ ফেব্রুয়ারী সকাল ৯টয় কাউখালী উপজেলা নির্বাহী অফিসের সামনে মাঠে প্রশাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসুচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্ম বিরতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কাউখালী উপজেলা শাখার সভাপতি কাউখালী উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপারঃ অসিম কুমার চাকমা। সেক্রেটারী কাজি মোঃ আহসান উল্লাহ, সদস্য উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি মোঃ মামুন হাছান, অফিস সহকারি শুভাশিষ চাকমা, স্টেনো টাইফিষ্ট কলিদে সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এই কর্মসুচি ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২০২০ টানা তিন দিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসুচি ঘোষনা দিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকসস) কাউখালী উপজেলা শাখা। উক্ত কর্মসুচি থেকে বাকাসস কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ স্বল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করার আহবান জানান।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন