বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়ার মুক্তির দাবীতে মদন মোহন কলেজ ছাত্রদলের বিক্ষোভ
খালেদা জিয়ার মুক্তির দাবীতে মদন মোহন কলেজ ছাত্রদলের বিক্ষোভ
সিলেট প্রতিনিধি :: আজ বুধবার ২৬ ফেব্রুয়ারী ১১টায় মদন মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ময়মনসিংহের হালুরঘাটে যাওয়ার পথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মিছিলটি ক্যাম্পাসের বাইরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্রায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমেদ মোক্তারের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সাহান আল মাহমুদ খান, লিমন আহমদ, ইব্রাহিম খলিল, কামরান উদ্দিন অপু, ফজলে রাব্বী। এসময় ছাত্রদলের অন্যাদের মাধ্যে উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, নাজিব আহমদ, ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ফরহাদ আহমদ রাজা, ইমামুল হক হোসেন, মো. সুহেল আহমদ, বেলাল আহমেদ, সদস্যরা হলেন, নোবেল হোসেন ছাইম প্রমুখ।





বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক