শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাইখালী ইউপি’র এক হাজার জন পেলো ত্রান সহায়তা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাইখালী ইউপি’র এক হাজার জন পেলো ত্রান সহায়তা
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাইখালী ইউপি’র এক হাজার জন পেলো ত্রান সহায়তা

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: মহামরি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে চলছে কার্যত লগডাউন। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। এই অবস্থায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের আওতায় সর্বমোট এক হাজার হতদরিদ্র পরিবার পেলো সরকারি ত্রান সহায়তা।

এই ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ৪০০, উপজেলা পরিষদ হতে গাড়িচালকদের ৫০ এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৫৫০ টি পরিবার পেলো ত্রানসহায়তা। এছাড়া রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২ শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।।

রাঙামাটি জেলা পরিষদের কাপ্তাইে ত্রান পেল আরো ১৬ শত পরিবার

কাপ্তাই :: বিশ্ব মহামারী কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে এই ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। এই সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা জানান, ২য় ধাপে কাপ্তাই উপজেলায় ১৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং ১৬০০ পরিবার এই সহায়তা পেয়েছে। তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৩০০ পরিবার, ২ নং রাইখালী ইউনিয়নে ৩৫০ পরিবার, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩০০ পরিবার, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩৫০ পরিবার এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৩ শত পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)