শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশব্যাপী মাথা ন্যাড়া করার হিড়িক
দেশব্যাপী মাথা ন্যাড়া করার হিড়িক
মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর ন্যায় বাংলাদেশের মানুষও আতঙ্কিত। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামে এবং দেশব্যাপী চলছে মাথা ন্যাড়া করার হিড়িক। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতিতে মানুষ যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখেন তখনই মাথা ন্যাড়া করার বিভিন্ন পোস্ট ভেসে আসে চোখের সামনে। দেখা যাচ্ছে, প্রতিদিনই উপজেলার কেউ না কেউ মাথা ন্যাড়া করে ছবি ফেসবুকে প্রকাশ করছেন। রীতিমতো একে অপরের দেখাদেখিতে মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেলুনগুলো বন্ধ থাকায় মাথার চুল ফেলে দিচ্ছেন বলে কয়েকজন ন্যাড়া করা ব্যক্তি জানান।
এদিকে, স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীও মাথা ন্যাড়া করছেন। তারা জানান, করোনা পরিস্থিতিতে সরকার লকডাউন ঘোষণা না করলেও বিনা প্রয়োজনে জনসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে লোকজন তারা নিজেরাই নিজেদের এলাকা লকডাউন করে ফেলছে। বাড়ি এবং গ্রামের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। তাই এখন প্রায় সবাইকে গৃহবন্দি থাকতে হচ্ছে। এ পরিস্থিতি কতদিন পরে স্বাভাবিক হবে এই নিশ্চয়তা নেই। তাই এই সুযোগে তারা মাথা ন্যাড়া করে নিচ্ছেন।
উপজেলার কারিকোনা গ্রামের মামুন মিয়া, ইমরান আহমদ সুমন, ইমন মিয়া জানান, বিশ্বনাথ বাজারে সকল মার্কেট বন্ধ থাকায় বাড়িতে থাকা হচ্ছে এবং সেলুন বন্ধ থাকায় চুল কাটার ঝামেলা এড়াতেই মাথা ন্যাড়া করা হয়।
নিজাম উদ্দিনে নামে একজন কর্মজীবি জানান, সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুনগুলোও বন্ধ। দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথায় চুল বেড়ে যাচ্ছে। গরমের এই সময়ে মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলছেন বলে তিনি জানান।
উপজেলা সদরের পুরান বাজারে অবস্থিত বিধান বৈদ্য সেলুনের স্বত্বাধিকারী বিধান বৈদ্য বলেন, ‘বাড়ি গিয়ে চুল ছাঁটানোর জন্য দু-একজন ফোন দিচ্ছেন। পরিচিত মানুষ হলে বাড়িতে গিয়ে চুল কেটে দিয়ে আসছি। এ জন্য একটু বেশি টাকা দিচ্ছে।’ ‘সেলুন বন্ধ। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। সরকারি সহায়তা পাওয়ায় কষ্ট কিছুটা কমেছে। এ সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বিশ্বনাথে মাটিজুরা বার্তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোক্তার আলীর খাদ্য বিতরণ
বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাসিক মাটিজুরা বার্তার প্রতিস্টাতা ও মোক্তার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যন আলহাজ্ব মোক্তার আলীর উদৌগে মহামারি করোনা ভাইরাস এর জন্য কর্মজীবী অসহায় মানুষের কর্মহীন ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতীর এই দুর্রদিনে কর্মহীন অসহায় মানুষের মাঝে তিনির এ রকম উদৌগ সত্যি ই প্রশংসশনীয়। তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানান এই সব খেটে খাওয়া দরিদ্র মানুষের কল্যানে এগিয়ে আসার জন্যে। আলহাজ্ব মোক্তার আলীর এই কার্যক্রম সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি জানান।
তিনি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন, মহান রাব্বেকারীম যেন সবাইকে নিজগুনে মাফ করেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা