শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনার প্রকোপে স্তব্ধ পাহাড়ের অন্যতম একটি আনন্দ উৎসব ফুল বিষু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনার প্রকোপে স্তব্ধ পাহাড়ের অন্যতম একটি আনন্দ উৎসব ফুল বিষু
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার প্রকোপে স্তব্ধ পাহাড়ের অন্যতম একটি আনন্দ উৎসব ফুল বিষু

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: প্রতিবছর এইসময়ে পাহাড়ের ঐতিহ্যবাহী বৈসাবী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। কিন্তু এইবার উৎসবের সব আনন্দ কেড়ে নিলো বিশ্ব মহামারি করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রকোপে স্তব্ধ পাহাড়ের বৈসাবী উৎসব সহ সব ধরনের আনুষ্টানিকতা। পাহাড়ে নেই কোন উৎসবের আমেজ, নেই কোন হৈ চৈ। এইবছর নীরবতার মধ্যে দিয়ে কাটছে সবার এই অন্যতম বৈসাবী উৎসব।

পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অন্যতম তনচংগা সম্প্রদায়ের আজকের এই দিনে শুরু হয় ফুল বিষু উৎসব। এই ফুল বিষু উৎসবের দিনে তনচংগ্যা তরুণী-তরুণী সহ সকল বয়সীরা নদীতে গিয়ে ফুল ভাসাতো এবং তাদের জীবনে শান্তি কামনা করতো। প্রতিবছর বিষু উৎসব তনচংগ্যা সম্প্রদায়কে নতুন কিছু স্বপ্ন দেখায়। তারা নিজেদের শত দুঃখ ভুলে গেংখুলী, উবাগীত, দুদুক, হেংগরং এর মূর্ছনায় মাতিয়ে তুলতো পাহাড়ের প্রত্যেকটি জনপদ। গাবুরি গান করতো তার পাহাড়ি কন্ঠে। পাহাড়ের উচু নিচু পথ আনন্দে ভরে যেত চারিদিকে। একে অপরের হিংসা-ক্রোধ ভুলে সবাই বিষু উৎসবে মেতে ওঠতো। মূল বিষু দিনে তনচংগ্যা তথা পাহাড়িদের ঐতিহ্যবাহী তরকারি “পাঁচন” রান্না করে অতিথিদের আপ্যায়ন করা, চতুর্দিকে হৈ-চৈ করে আনন্দ করা এবং “গজ্জেপজ্জে” দিনে বরণ করা হতো নতুন বছরকে।

তনচংগ্যাদের ঘিলা খেলা, নাদেং খেলা আরও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবের আনন্দে একাকার হয়ে যেতো এই পাহাড়ী জনপদ। কিন্তু বিশ্ব মহামারি করোনা ভাইরাসে স্তবির পুরো বিশ্ব। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশ মোতাবেক সকল বৈসাবী অনুষ্ঠান বাতিলের সিন্ধান্ত হয়েছে। এ যেন পাহাড়ী জনগোষ্ঠীর অন্যতম আনন্দ উৎসবে হরিষে বিষাদ।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাফছড়ির বাসিন্দা সংগীতশিল্পী সূর্যসেন তনচংগা, জ্যাকলিন তনচংগা ও সুমনা তনচংগ্যার প্রতিক্রিয়ায় তাঁরা জানান, এই বিষু উৎসব উপলক্ষ্যে প্রতিটি পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী তনচংগ্যা সম্প্রদায়ের খেলাধুলা হতো, কিন্ত আজ মহামারি করোনায় সব আনন্দ যেন কেড়ে নিয়েছে, নেই কোন উৎসব আমেজ। কেউ কারো বাসায় যাওয়া হচ্ছে না। আমরা সরকারি নির্দেশে এখন ঘরে বসে শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়ে বিষু উৎসব পালন করছি।

অপরদিকে ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার জানান, তাঁর এলাকায় প্রতিবছর এই উৎসব উপলক্ষ্যে আনন্দ র্যা লী হতো। এতে তনচংগ্যা সম্প্রদায় ছাড়া সকল ধর্মের লোক অংশ নিতো। এছাড়া প্রতিটি পাড়ায় আলাদা আলাদা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা হতো, এই বছর করোনার কারনে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ঘরে বসে পালন করছি এই উৎসব।

পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায় সহ সকল মানুষের এখন একটাই প্রত্যাশা হয়োতো একদিন নতুন ভোর হবে, নতুন সূর্য্য উঠবে, কেটে যাবে আঁধার। সকল দুর্যোগ মোকাবেলা করে, পৃতিবী ফিরে পাবে তার আগের রূপ। এটাই হোক কামনা।

কাপ্তাই ইউনিয়নে সর্বমোট ১৯৮১ জন হতদরিদ্র পরিবার পেলো ত্রানসহায়তা

কাপ্তাই :: মহামরি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। এই অবস্থায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের আওতায় সর্বমোট ১৯৮১ হতদরিদ্র পরিবার পেলো ত্রান সহায়তা।

তৎমধ্যে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ৪০০, বিজিডি হতে ৩৫৪ , বিজিএফ হতে ২২৭, উপজেলা পরিষদ হতে গাড়িচালক দের জন্য ৫০, সরকারি ত্রান মন্ত্রনালয় কর্তৃক ৭৭৬ টি পরিবার পেলো ত্রানসহায়তা।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, কাপ্তাই কাঠব্যবসায়ী সমিতি হতে ৫৪ এবং মৎস্য ব্যবসায়ী সমিতি হতে ৮০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সামাজিক দুরত্ব নিশ্চিকরণের লক্ষ্যে এই ইউনিয়নে তিনি এবং জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ীতে বাড়ীতে গিয়ে ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

চন্দ্রঘোনার মিশন এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কাপ্তাই :: কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন এলাকায় রাঙামাটি জেলা পরিষদের ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে এ ত্রাণ বিতরণ করেন, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি।

চন্দ্রঘোনা ইউপি সদস্য মো. মাইন উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালন ডা. প্রবীর খিয়াং ও চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা।

চন্দ্রঘোনা ইউপি সদস্য মো. মাইন উদ্দিন উদ্দিন বলেন, আমি সকলের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। যারা গরিব অসহায় তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, করোনা প্রতিরোধে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি। আপনারা বাড়িতে থাকুন। কেউ বের হবেননা। আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে থাকা জরুরী।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)