রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যে বিক্রি শুরু করেছে টিসিবি
গাজীপুরে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যে বিক্রি শুরু করেছে টিসিবি
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরে খোলাবাজারে ন্যায্য মূল্যে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে আজ ১২ এপ্রিল রবিবার সকাল থেকে টাউনের ৩টি পয়েন্টে একযোগে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়।
খবর পেয়ে ক্রেতাদের ঢল নামে। সকালে রৌদ্রের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে নারী পুরুষ পৃথক লাইন ধরে ৫ লিটার সয়াবিন তেল ৪০০ টাকা, ২ কেজি চিনি ১০০ টাকা, ২ কেজি মশুর ডাল ১০০ টাকা, ২ কেজি ছোলা ১২০ টাকা দরে কিনতে দেখা যায়।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে, শ্মশান মোড়ে, বোর্ড বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করেন গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মোঃ আবদুছ ছালাম।
ওই স্থানে টিসিবির ট্রাকে করে টিসিবির ডিলাররা টঙ্গীর দত্তপাড়ার মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ১৫০০ লিটার তেল, ১৫০০ কেজি চিনি, ১৫০ কেজি মশুর ডাল, ৮০০ কেজি ছোলা, চান্দনা চৌরাস্তার মেসার্স জারা সারা এন্টারপ্রাইজ ১৫০০ লিটার তেল, ১৫০০ কেজি চিনি, ১৫০ কেজি মশুর ডাল, ৮০০ কেজি ছোলা, বোর্ড বাজারের মেসার্স আরপি ট্রেডার্স ৭৫০ কেজি চিনি বিক্রি করে।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা