শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ৯ জনের নমুনা সংগ্রহ, জনমনে আতঙ্ক
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ৯ জনের নমুনা সংগ্রহ, জনমনে আতঙ্ক
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ৯ জনের নমুনা সংগ্রহ, জনমনে আতঙ্ক

---বিশ্বনাথ প্রতিনিধি :: করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-নারায়নগঞ্জে থাকা চাকুরী ছেড়ে গত কয়েক দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় এসে অবস্থান নিয়েছে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিভিন্ন এলাকা থেকে মোবাইলের মাধ্যমে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদেরকে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ব্যক্তিদের তথ্যও দিচ্ছেন এলাকাবাসী।
আর এলাকাবাসীর দেওয়া তথ্যানুযায়ী দুই (শনি ও রবিবার) দিনে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্থানীয় প্রশাসন। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক হোম কোয়ারাইন্টানে থাকার নির্দেশনা। এরমধ্যে শনিবার ৫ জনের ও রবিবার ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদিকে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ব্যক্তিদের নমুনা সংগ্রহ অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, ক’দিন ধরে প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ব্যক্তিরা নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ফেরত আসা এসব ব্যক্তিদের মধ্যে কেউ যদি করোনায় আক্রান্ত থাকে, তবে এর কুফল ভোগ করতে হবে তার পরিবারের সদস্যদের পাশাপাশি পুরো উপজেলাবাসীকে। তাই কেউ নিজের জীবন নিয়ে ঝুঁকি নিতে যান না। আর এজন্য যত দ্রুত সম্ভব হয় ঢাকা-নারায়নগঞ্জ ফেরত এসব ব্যক্তিদের চিহ্নিত করে তাদের নুমনা সংগ্রহ করা ও তা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য প্রশাসনের কাছে জোরদাবী এলাকাবাসীর।
দুই দিনে ঢাকা-নারায়নগঞ্জ ফেরত ৯ ব্যক্তির নমুনা সংগ্রহ করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা বলেন, পর্যায়ক্রমে ফেরত আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত কিছু ব্যক্তি বিশ্বনাথে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরে তাদের ঠিকানা বের করে নমুনা সংহের কাজ শুরু করেছি। ইতিমধ্যে ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীদের নমুনাও সংগ্রহ করা হবে। এছাড়া কারও নমুনা সংগ্রহ না করা হলে বা অবশিষ্ট থেকে গেলে সেই সকল ব্যক্তির তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগীতা করার জন্য সর্বমহলকে অবহিত করা হয়েছে।

বিশ্বনাথের লামাকাজী বেদে পল্লীতে খাদ্যসামগ্রী দিলেন পুলিশ সুপার

বিশ্বনাথ  :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী পয়েন্টস্থ বেদে পল্লীতে পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে বেদে পল্লীর ১৬টি পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এরপূর্বে বিশ্বনাথ থেকে লামাকাজী যাওয়ার পথিমধ্যে আরো ১৮টি কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণ শেষে পুলিশ সুপার ‘সিলেট লকডাউন’ এর সিলেটে-সুনামগঞ্জ সীমানা ডিউটি পরিদর্শন করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার বলেন, করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। দেশে খাদ্যের কোন সংকট নাই, তাই সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হলে তাকে আইনের আওতায় আনা হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার ফলেই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন প্রমুখ।

বিশ্বনাথে রামসুন্দর-০৪ ব্যাচের শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়-০৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৩২০টি কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেন রামসুন্দর-০৪ ব্যাচের শিক্ষার্থীরা। খাদ্যসামগ্রী বিতরণকালে প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও ১ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)