শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গুনীজন » ধর্মীয় গুরু উ চ হ্লা ভান্তে আর নেই … বিভিন্ন মহলের শোক প্রকাশ
প্রথম পাতা » গুনীজন » ধর্মীয় গুরু উ চ হ্লা ভান্তে আর নেই … বিভিন্ন মহলের শোক প্রকাশ
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মীয় গুরু উ চ হ্লা ভান্তে আর নেই … বিভিন্ন মহলের শোক প্রকাশ

---স্টাফ রিপোর্টার :: দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্টাতা এবং শোয়েয়াংগ্য গইং বাংলাদেশ এর সর্বোচ্চ গুরু বান্দরবান পার্বত্য জেলার খিয়ং ওয়া কিয়ং রাজবিহারের অধ্যক্ষ শ্রীমৎ উপঞ্ঞাজোত মহাথের (উ চ হ্লা ভান্তে) আর নেই। তিনি আজ সোমবার ১৩ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে পরলোক গমন করেছেন।
উল্লেখ্য, গুরুভান্তে ভদন্ত উপঞ্ঞাজোত মহাথের গত শুক্রবার ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টা স্বত্ত্বেও অবস্থা জটিল আকার ধারণ করলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। মায়ানমার সরকার কর্তৃক অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত শ্রীমৎ উপঞ্ঞাজোত মহাথের (উ চ হ্লা ভান্তে) মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশসহ বিশ্ব ব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশের মহান ধর্মীয় গুরু ও বান্দরবানে বুদ্ধ ধাতু জাদি মন্দির প্রতিষ্ঠাতা উ পঞঞাজোত মহাথের (উ চ হ্লা ভান্তে)-এর প্রয়াণে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।

মহান ধর্মীয় গুরু উ চ হ্লা ভান্তের মৃত্যুতে ইউপিডিএফের শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা আজ সোমবার ১৩ এপ্রিল ২০২০ এক বিবৃতিতে বাংলাদেশের মহান ধর্মীয় গুরু ও বান্দরবানে বুদ্ধ ধাতু জাদি মন্দির প্রতিষ্ঠাতা উ পঞঞাজোত মহাথের (উ চ হ্লা ভান্তে)-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
উ চ হ্লা ভান্তেকে একজন উচ্চশিক্ষিত ও প্রজ্ঞাবান ভিক্ষু হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর শ্রদ্ধেয় ভান্তে সরকারী বিচার বিভাগের চাকুরী ছেড়ে গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রহ্মচারী ভিক্ষু জীবন বেছে নিয়েছিলেন।
প্রসিত খীসা পূজনীয় ভান্তেকে একজন অত্যন্ত সমাজ সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি বলে উল্লেখ করেন এবং বলেন, ‘তিনি জনগণকে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক চেতনায় উদ্বুদ্ধ করতে আজীবন কাজ করে গেছেন।’
ভান্তের মহান কীর্তি ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে মন্তব্য করে ইউপিডিএফ নেতা আরও বলেন, ‘উ চ হ্লা ভান্তে অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি, তিনি বরং দুঃসময়ে ও বিপদে আপদে জনগণকে সাহস ও মনোবল যুগিয়েছেন এবং তাদের অশ্রয়স্থলে পরিণত হয়েছিলেন।’
প্রসিত খীসা ১৯৯৫ সালের ১৫ মার্চ বান্দরবান শহরে পাহাড়ি বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে স্মরণ করে বলেন, ‘ভান্তে সেদিন উক্ত বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং হামলা থেকে রক্ষা করতে আমাকেসহ তৎকালীন পাহাড়ি ছাত্র পরিষদের নেতাদের আশ্রয় দিয়েছিলেন।’
এ জন্য প্রসিত খীসা ভান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভান্তের মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় ক্ষেত্রে ও সমাজ সংস্কারমূলক কাজে এক গভীর শূণ্যতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেন।

উ চ হ্লা ভান্তের মৃত্যুতে সংসদ সদস্য পদে প্রতিদন্ধীকারী জুঁই চাকমা শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডিলীর সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদন্ধীকারী জুঁই চাকমা আজ সোমবার ১৩ এপ্রিল বাংলাদেশের মহান ধর্মীয় গুরু ও বান্দরবানে বুদ্ধ ধাতু জাদি মন্দির প্রতিষ্ঠাতা উ পঞঞাজোত মহাথের (উ চ হ্লা ভান্তে)-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

উ চ হ্লা ভান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান
সংবাদ বিজ্ঞপ্তি :: এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার ১৩ এপ্রিল বাংলাদেশের মহান ধর্মীয় গুরু ও বান্দরবানে বুদ্ধ ধাতু জাদি মন্দির প্রতিষ্ঠাতা উ পঞঞাজোত মহাথের (উ চ হ্লা ভান্তে)-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বের্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।





গুনীজন এর আরও খবর

বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক

আর্কাইভ