শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ইউপি চেয়ারম্যান,মেম্বার ও গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ইউপি চেয়ারম্যান,মেম্বার ও গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা
বুধবার ● ২২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে ইউপি চেয়ারম্যান,মেম্বার ও গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনায় চাটমোহরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তৌহিদুল ইসলাম পরশসহ অন্যরা মারপিটের শিকার হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। এতে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আবুল কাশেমের ছেলে ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পররশ, একই গ্রামের আঃ ওহাবের ছেলে ও সাবেক ইউপি সদস্য বকুল হোসেন, আয়েজ উদ্দিনের ছেলে ইবাদত আলী, ইছাহক আলী ও ইছাহক আলীর ছেলে সাগর। আহত ছাত্রলীগ নেতাসহ ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে থানায় উপজেলার হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, ইউপি সদস্য ইউনুস আলী ও ২ গ্রাম পুলিশসহ ২১ জনের নামে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় ২ গ্রাম পুলিশসহ ৪ জনকে গ্রেফতার করেছে। আজ বুধবার গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হরিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বরুলিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে মিন্টু হোসেন, হাছেন আলীর ছেলে ছানোয়ার হোসেন ছানু, আলী আজগরের ছেলে কদর ও আলহাজ উদ্দিনের ছেলে মোবারক হোসেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় সোমবার রাতে করোনা পরিস্থিতি নিয়ে কমিটি গঠন করাকে কেন্দ্র করে হরিপুর ইউপি সদস্য চড়ইকোল গ্রামের বাসিন্দা ইউনুস আলীর সাথে ছাত্রলীগ নেতা পরশের ভাই আবুল কালাম আজাদের কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। এনিয়ে বাক বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এসময় পরশসহ অন্যরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আটক করা হয় ২ গ্রাম পুলিশসহ ৪ জনকে।

চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। একটি মামলা রজু হয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)