শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বকেয়া বেতনের দাবীতে চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » বকেয়া বেতনের দাবীতে চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বকেয়া বেতনের দাবীতে চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ

---সাইফুল মিলন, গাইবান্ধা :: বর্তমান করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন উপেক্ষা করে চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবীতে থালা হাতে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।

আজ ২৬ এপ্রিল রবিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে রংপুর চিনিকলের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে অর্ধ সহশ্রাধিক শ্রমিক-কর্মচারীর সাথে আখচাষীরাও অংশগ্রহণ করেন।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, ত্রাণ বা সাহায্য নয়, নিরন্ন-দরিদ্র শ্রমিক-কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত শ্রমের মূল্য অবিলম্বে পরিশোধ করতে হবে।

দ্রুত ন্যায্য পাওনা বেতনভাতা পরিশোধের ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, শ্রমিক নেতা
শাহজাহান আলী, আখচাষী সমিতির নেতা জিন্নাত আলী প্রধান প্রমূখ।

গত জানুয়ারি ২০২০ মাস থেকে রংপুর চিনিকলের প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার বেতন প্রায় চার কোটি টাকা ও চার হাজার আখচাষীর সরবরাহ করা আখের মূল্য বাবদ তিন কোটি ৯০ লাখ টাকা চার মাসেও প্রদান না করায় তারা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২১৯৭ জন

গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ রবিবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে ৯১ জন বৃদ্ধি পেয়ে মোট কোয়ারেন্টানে রয়েছে ২১৯৭জন।

জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯৭ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৫২, গোব্দিন্দগঞ্জে ৪০৮, সদরে ৩৫৪, ফুলছড়িতে ৪৪৮, সাঘাটায় ৫৮৮, পলাশবাড়িতে ৩১, সাদুল্যাপুর উপজেলায় ৩১৬ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬
জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।

এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ১৬ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)