শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » গাজিপুর » সাপের পা নিয়ে চলছে নানা গবেষণা
প্রথম পাতা » গাজিপুর » সাপের পা নিয়ে চলছে নানা গবেষণা
সোমবার ● ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাপের পা নিয়ে চলছে নানা গবেষণা

---মামুনূর রশিদ, বিশেষ প্রতিনিধি :: আমাদের সমাজে সাপ নিয়ে নানা ধরনের লোমহর্ষক কথা প্রচলিত আছে। সাপ দেখে ভয় পেলেও সাপ নিয়ে কৌতূহল আছে সব মানুষের।

সাপের পাঁচ পা দেখার প্রবাদটি খুব পরিচিত ও বহুল ব্যবহৃত একটি প্রবাদ। ছাত্র জীবনে বাংলা ব্যাকরণ বইতে আমরা অনেক বাগধারা পড়েছি। এর মধ্যে একটি বাগধারা ছিলো -সাপের পাঁচ পা দেখা। সাপের পাঁচ পা দেখার অর্থ হলো অর্থহীন কথা, দর্প করা। এত দিন আমরা জানতাম সাপের পাঁচ পা দেখা একটি কথার কথা। সাপের আবার পা আছে নাকি- এমনটাই আমরা এতো দিন জেনে এসেছি। সাপের পাঁচ পা কোন মানুষ নিজ চোখে দেখেছে বলেও শোনা যায়নি। সাপের পা নেই বলেই সে বুকে ভর করে চলাচল করে। এটাই এতকাল দেখে আসছি। কাপাসিয়ায় সাপের পা দেখাঃ সাপের পা আছে এমন কথা শুনলে অবাক হওয়ারই কথা। কিন্তু সাপের পা নেই এসব কথা মিথ্যা প্রমাণিত করে বাস্তবেই সাপের পা এর দেখা মিলেছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়।

গত ৩০ এপ্রিল ২০২০, গাজিপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের মানুষ সাপের পা এর সন্ধান পেয়েছে।ওই দিন সকালে পাবুর গ্রামের দেওয়ান ও খান বাড়ি সংলগ্ন একটি টেকে স্থানীয় এক কৃষক বিরল প্রজাতির বড় আকারের সাপ দেখতে পেয়ে সাপ সাপ বলে চিৎকার দিয়ে উঠে। পরে গ্রামের হেলাল উদ্দীন সহ লোকজন লাঠিসোঁটা নিয়ে সাপের পিছনে ধাওয়া করে এবং একপর্যায়ে সাপটিকে মারতে সক্ষম হয়। এই সাপটি লম্বায় ছিলো ১২ ফুট।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সাপটির ছিলো দুটি দৃশ্যমান পা। সে দিন এই সাপের পা দেখার জন্য অনেক উৎসুক মানুষ ভীড় করেছিল। এলাকার মানুষ সাপের পায়ের কথাই এত দিন শুনে এসেছে। জীবনে এই প্রথম সত্যি সত্যি সাপের পা দেখে বিশ্বাস করেছে মানুষ। অনেকে সাপের পা আছে বিশ্বাস করতে পারছেন আবার কেউ কেউ এটাকে সাপের পা বলতে নারাজ। অনেকে পা সদৃশ অঙ্গটাকে সাপের যৌনাঙ্গ বলে মত প্রকাশ করেছেন। তাদের ধারণা সাপটি একটি পুরুষ শ্রেণির। সেক্সচুয়াল বা সঙ্গম চলাকালীন সময়ে সাপটিকে মারা হয়েছে। এ কারণে যৌনাঙ্গ ভিতরে প্রবেশ করতে পারেনি। সাপের পা নিয়ে নানা গবেষণার কথাঃ সাপের পা নেই। এতো দিন মানুষ এটাই জানতেন। সাপের পা নিয়ে দীর্ঘদিন যাবতই মানুষ অনুসন্ধান চালিয়ে আসছেন।
সম্প্রতি সাপের পায়ের রহস্য ও উদঘাটিত হয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরা ও যুক্তরাষ্ট্রের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি সম্প্রতি সিটি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে সাপের পা রহস্যের সমাধান করেছে। সাপের পা নিয়ে গবেষণা পত্র লিখেছেন ড.হংগুইই। এ গবেষণা প্রকাশিত হয়েছিল সায়েন্স অ্যাডভান্সস জার্ণালে। তিনি এডিনবরা স্কুল অব জিওসায়েন্সেসের গবেষক। তিনি বলেন,এক সময় সাপের পা ছিলো। কিন্তু পা হারানোর বিষয়টি ঘটেছিলো যখন সাপের পূর্ব পুরুষ গর্তে প্রবেশ শুরু করে ছিলো। গবেষকরা ৯০ মিলিয়ন বছররের পুরনো ফসিল সিটি স্ক্যান করে দেখেন যে,সাপ মাটির সরু পথে প্রবেশ করার পরই তাদের পা এর প্রয়োজনীয়তা হারিয়ে ফেলে। এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সাপ যখন পানিতে বসবাস শুরু করে তখন তাদের পা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আর এ ভাবেই সাপের পা বিলুপ্ত হয়ে যায়। এ ধরনের ধারণাকে অনেক গবেষক উড়িয়ে দিয়েছেন। অনেক গবেষকরা বলেন, সাপ যখন লম্বা দেহ নিয়ে মাটির সরু গর্তে প্রবেশ করা শুরু করে তখন তার পায়ের প্রয়োজন হয়না। বরং সরু গর্তে মধ্যে সাপের চলাচলের সময় পা বাধা সৃষ্টি করতে পারে। কেননা বেশিরভাগ সাপই মাটির গর্তেই বসবাস করে এবং শিকার করে বসেবসে খায়।

সম্প্রতি চীনে তিন নামে এক বয়ষ্ক মহিলার থাকার ঘরে রাতে একটি সাপ দেখতে পেয়ে ওই সাপটাকে মেরে ফেলেন। পরে তিনি লক্ষ করে দেখেন যে সাপটির একটি পা আছে। এর পর তিনি ১৬ ইঞ্চি লম্বা ওই সাপটিকে অ্যালকোহলের বোতলে সংরক্ষণ করে চীনের নানচাং প্রদেশের ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির লাইফ সাইন্স ডিপার্টমেন্টে গবেষণার জন্য পাঠান। গবেষকদের ধারণা যে, এটি গুই প্রজাতির ও সাপের সংকর প্রজাতি।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ