মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিজিবি’র গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তায় দিল মাটিরাঙ্গা পৌরসভা
বিজিবি’র গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তায় দিল মাটিরাঙ্গা পৌরসভা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার গাজিনগরে বিজিবির গুলিতে নিহতদের পরিবারের আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে মাটিরাঙ্গা পৌরসভা। হত্যাকান্ডের দুই মাসের মাথায় বিজিবির গুলিতে নিহত সাহাব মিয়া ও হানিফ মিয়ার পরিবারের প্রতি মানবিকতা হাত বাড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা পৌরসভা।
সোমবার (৪ মে) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে বিজিবির গুলিতে নিহত সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম ও হানিফ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমসহ নিহত চার পরিবারের হাতে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। বিজিবি’র গুলিতে আহত একজনের মাঝে দশ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিল।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল