শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আজাদ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আজাদ
বুধবার ● ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আজাদ

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন খায়রুল আমিন আজাদ মেম্বার। তিনি দীর্ঘদিন ধরে পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গত ৩ মে দেওকলস ইউনিয়ন পরিষদের তাহিদ মিয়া মৃত্যুবরণ করায় খায়রুল আমিন আজাদ মেম্বার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ইতিপূর্বে আরো একাধিকবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ব্যাপারে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খায়রুল আমিন আজাদ মেম্বার বলেন, সর্বমহলের সার্বিক সহযোগীতায় সততা ও নিষ্টার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। করোনার এই সংকটময় মুহুর্তসহ সব সময়ই ইউনিয়নবাসীর প্রাপ্য অধিকার সঠিকভাবেই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভালো কাজে সর্বসাধারণের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।

বিশ্বনাথের দেওকলস ইউপিতে অসহায়দের মধ্যে চাল বিতরণ

বিশ্বনাথ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সরকারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ৯ম দাফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সোমবার দুপুরে ৯ম দাফে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ১১০টি পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ৯ম দাফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। দেশে খাদ্যের কোন সংকট নেই, তাই করোনার এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে শুধু মাত্র সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
চাল বিতরণ অনুষ্ঠানে দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খায়রুল আমিন আজাদ মেম্বার সভাপতিত্বে ও সচিব সুহেব আহমদ ইমনের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, গ্রাম আদালত সহকারী রঞ্জিত মালাকার প্রমুখসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেবানন থেকে দেশে ফিরতে না পেরে বিশ্বনাথের যুবকের আত্মহনন

বিশ্বনাথ :: লেবানন থেকে দেশে ফিরতে না পারার হতাশায় সিলেটের বিশ্বনাথের রাসেল মিয়া (২৩) নামের এক যুবক আত্মহনন করেছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের করিম আলীর উরফে গেদা মিয়ার পুত্র। মঙ্গলবার (৫মে) সকালে লেবাননের জুনি শহরের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ।
রাসেল মিয়া প্রায় দুই মাস পূর্বে বাংলাদেশ থেকে লেবাননে পাড়ি জমান এবং সেখানে যাওয়ার সপ্তাহখানেক পরই তিনি দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেন। গত ২ মে রাতে নিখোঁজ হন তিনি। এরপর মঙ্গলবার সকালে একটি ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাসেল মিয়ার মরদেহ বর্তমানে লেবাননের স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল মিয়া লেবানন পৌঁছার সপ্তাহ খানেক পরই দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেন এবং মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
তখন তাকে দেশে ফিরিয়ে আনতে দেশে থাকা আত্মীয়-স্বজনদের তিনি বার বার ফোন করে হুমকি দিয়ে বলেন, যদি তাকে দেশে ফিরিয়ে আনা না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। এমন পরিস্থিতিতে দেশে থাকা স্বজনেরা তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিতে থাকেন। কিন্ত বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের মহামারীর কারণে এই মূহুর্তে তাকে কোনভাবেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না।
এতে হতাশাগ্রস্থ হয়েই আত্মহনন করেন রাসেল।
এক বছর বয়সী পুত্র সন্তানের জনক রাসেল মিয়া ইতিপূর্বে সৌদি আরব ও দুবাই গিয়ে সপ্তাহ খানেন পরই একইভাবে উদগ্রীব হয়ে দেশে ফিরে এসেছিলেন। এরপর পরিবারের সদস্যদের অনিচ্ছা থাকা সত্বেও তিনি লেবানন পাড়ি জমান।





সকল বিভাগ এর আরও খবর

বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১
কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি
ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)