শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ভূমিদস্যুর অত্যাচারে ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » ময়মনসিংহ » ভূমিদস্যুর অত্যাচারে ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন
বুধবার ● ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিদস্যুর অত্যাচারে ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন

---ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের ভূমিদস্যু কর্তৃক অত্যাচারে একেরপর এক জমি জবর দখলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকাবাসী। ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পেতে বুধবার সকালে নিজ গ্রামে সংবাদ সম্মেলন করেছেন অসহায়রা। রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম বলেন, রুহুল আমিন গংরা এলাকার চিহ্নিত ভূমিদস্যু। একেরপর এক এলাকাবাসীর ফসলি জমি জবর দখল করে যাচ্ছে। থানার সাবেক ওসি সহ একাধিক বার বিষয়টিতে হস্তক্ষেপ করেও তাকে থামানো যাচ্ছে না। এলাকাবাসী হিসেবে আমিও শঙ্কিত।
সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায় ভূমিদস্যু রুহুল আমিন খান ও তার দলবলেরা প্রতিবেশী মোর্শেদ আহাম্মদ বুলবুল, লিটন মিয়া ও খালিদ আহাম্মদের ৩ একর ৭ শতাংশ জমি, আব্দুল খালেকের ৩৫শতক ও হাছেন আলীর ২০শতক জমি জবর দখল করে বিভিন্ন ফসলাদি রোপন করে ভোগ করছে। দীর্ঘ দিন ধরে একের পর এক জমি জবর দখল করে ভোগ করতে থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম সহ স্থানীয় লোকজন। আর ভোক্ত ভোগীদের দিন কাটছে আতঙ্কে। বিষয়টি নিয়ে একাধিক বার স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনের লোকজন হস্তক্ষেপ করেও বসে আনতে পারেনি রুহুল আমিন গংদের। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ভোক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, এলাকার লোকজন প্রতিবাদ করলে তাদের উপর শুরু হয় অত্যাচার। ভয়ে তাই এলাকাবাসী কেউ প্রতিবাদ করতে যান না। প্রতিবেশী শামীম জানান, রুহল আমিন গংরা বিভিন্ন অজুহাতে জমি জবর দখল করে নিজেরা ভোগ করছে।
ভুক্তভোগী মোর্শেদ আহম্মদ বুলবুল বলেন, প্রথমে অল্প জমি দখল করলেও এর প্রতিবাদ করায় এখন তাদের ৩ একর ৭ শতাংশ জমি জবর দখল করে রেখেছে। একাধিক মামলা করেও এর প্রতিকার পাচ্ছেন না। বিষয়টি নিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার এক সংবাদ সম্মেল করেন তিনি।
এলাকায় ভূমিদস্যু রুহুল আমীনকে না পেয়ে তার মোবাইলে বারবার যোগাযোগ করেও এবিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান জানান, বিষয়টি নিয়ে আমি অবহিত নই। এ পর্যন্ত কেউ থানায় এ বিষয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)