শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » শহীদ আবদুল আলী একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণী
প্রথম পাতা » কৃষি » শহীদ আবদুল আলী একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণী
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদ আবদুল আলী একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণী

---

ষ্টাফ রিপোর্টার :: (৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ) শিক্ষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নতি করতে পারে না৷ তাই শিক্ষার কোন বিকল্প নেই৷ পার্বত্য অঞ্চল তথা রাঙামাটির শিক্ষার মান উন্নয়নে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী৷ তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত্‍ ৷ আর আগামী দিনের ভবিষ্যত্‍ গড়ে তোলার জন্য শিশুদের সু-শিক্ষায় গড়ে তুলতে হবে ৷ সু-শিক্ষা দেওয়ার জন্য ভাল মানের স্কুলের প্রয়োজন ৷ শহীদ আব্দুল আলী একাডেমী এ জেলার একটি অন্যতম এবং ঐতিহ্যবাহী স্কুল ৷ এ স্কুল থেকে পড়া-লেখা করে অনেক কৃতি শিক্ষার্থীর জন্ম হয়েছে ৷ যারা বর্তমানে দেশের সেবায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ৷
সোমবার (৮ফেব্রুয়ারী) বিকেলে শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ৷
স্কুল পরিচালনা কমিটির সভাপতি,সাবেক সদর উপজেলা চেয়াম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী ও রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক প্রমুখ ৷
পৌর মেয়র আরো বলেন, সকলের সহযোগিতা এবং ভোটের মাধ্যমে পৌর নির্বাচনে বিজয়ী হয়েছি ৷ নির্বাচনে আমার প্রথম লক্ষ্য ছিলো এ শহরকে পর্যটন বান্ধব এবং শিক্ষার উন্নতি সাধন করা ৷ এবার সময় হয়েছে জনগণের দাবি মেঠানোর ৷ আমার কাজে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা চাই ৷ আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে অঞ্চলের উন্নয়ন করা সম্ভব নয় ৷
আলোচনা শেষে স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷





আর্কাইভ