সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন
ঈশ্বরদীতে নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন

ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারী সোমবার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত পৌর মেয়র আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন৷ বিদায়ী মেয়র মকলেছুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে সুধি সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, আ’লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডুসহ বিভিন্ন গনমান্য ব্যক্তিবর্গ৷
দুপুর ১২টায় নব-নির্বাচিত মেয়র আ’লীগ কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভা আসেন৷ এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকরা তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান৷
দায়িত্ব হস্তান্তরের আগে পৌরসভার বিদায়ী মেয়র মকলেছুর রহমান নতুন মেয়র আবুল কালাম আজাদের উদ্দ্যেশে বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও আশা করি নতুন মেয়র আবুল কালাম আজাদ মিন্টু পৌরবাসীর প্রত্যাশা পূরন করতে কাজ করবেন৷ নতুন মেয়র আবুল কালাম আজাদ বলেন, তিনি বিদায়ী মেয়রের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে পৌরবাসীর নাগরিক সেবা করতে চান৷ অনুষ্ঠানে নির্বাচিত কাউন্সিলর ছাড়াও বিদায়ী কাউন্সিলরগন উপস্থিত ছিলেন৷





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ