শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ৫ দফা দাবীতে নারী মুক্তি কেন্দ্রের স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » গাইবান্ধা » ৫ দফা দাবীতে নারী মুক্তি কেন্দ্রের স্মারকলিপি প্রদান
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ দফা দাবীতে নারী মুক্তি কেন্দ্রের স্মারকলিপি প্রদান

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও শিশুর নিরাপত্তাসহ সকল শ্রমজীবি নারীর কাজ, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান করেন সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবী ও সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।

এর আগে তারা বক্তব্যে বলেন, সারাবিশ্বের মত আজ বাংলাদেশ করোনা ভাইরাসের মহামারীতে মানুষের জীবন ও জীবিকা বিপন্ন, বিপর্যস্ত। সেই সময় আমাদের দেশে আগামী ১২ জুন প্রণীত হতে যাচ্ছে বাজেট।

আর আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারী সমাজের স্বাস্থ্য, কাজ খাদ্য নিরাপত্তা-গর্ভবতী মহিলা-প্রসূতি মাতা-শিশুর স্বাস্থ্য নিরাপত্তাসহ জাতীয় বাজেট বিশেষ বরাদ্দের দাবি জানান। সেইসাথে গৃহস্থালি কাজকে অর্থনৈতিক কাজ হিসেবে স্বীকৃতি এবং জাতীয় আায়ে অন্তর্ভুক্ত করারও আহবান জানান।

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

গাইবান্ধা :: গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাইবান্ধার সাদুল্লাপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত শহিদুল ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গতকাল শনিবার (৬ জুন) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের দরিদ্র পরিবারের ছয় বছরের শিশুকে গত ৪ জুন দুপুরে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী শহিদুল ইসলাম নামে এক যুবক। পরে একটি কচু ক্ষেতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে শহিদুল। কিন্তু শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় শহিদুল। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শহিদুলের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

এদিকে অভিযুক্ত শহিদুল গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)