শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে করোনা আতঙ্কে গৃহবধূর লাশ দাফনে বাড়ির লোকজনের বাধা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে করোনা আতঙ্কে গৃহবধূর লাশ দাফনে বাড়ির লোকজনের বাধা
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে করোনা আতঙ্কে গৃহবধূর লাশ দাফনে বাড়ির লোকজনের বাধা

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: হাসপাতালে নেওয়ার পথে জ্বর ও শ্বাসকষ্টে উম্মে হাবিবা(৩০) নামে এক গৃহবধূর মৃত্যু। দাফনের জন্য লাশ শ্বশুরবাড়িতে নিয়ে গেলে বাধা দেন বাড়ির লোকজন। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে বাবার বাড়িতে নিয়ে আজ মঙ্গলবার দাফন করা হয়।
ওই নারীর এক স্বজন বলেন, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তাঁর বোন। গতকাল সন্ধ্যা থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শ্বাসকষ্টে পথেই ওই নারী মারা যান। লাশ দাফনে শ্বশুরবাড়ির লোকের বাধা দেওয়া সম্পর্কে ওই স্বজনরা বলেন, তাঁর চাচাতো বোনের স্বামী বিদেশে থাকেন। ফলে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তাঁর ছোট এক সন্তান আছে। মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে লাশ দাফন করতে গেলে তাঁরা করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাধা দেন। গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে শারমিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। অবস্থা ভালো না হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষা ছাড়া বলা যাবে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)