শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » করোনায় থমকে গেছে কাগজের ফুল ব্যবসায়ীদের জীবন যাত্রা
প্রথম পাতা » নওগাঁ » করোনায় থমকে গেছে কাগজের ফুল ব্যবসায়ীদের জীবন যাত্রা
রবিবার ● ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় থমকে গেছে কাগজের ফুল ব্যবসায়ীদের জীবন যাত্রা

---নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের কারণে সারা পৃথিবীর মত বাংলাদেশেও লাখ লাখ মানুষের অবস্থান ঘরে। বর্তমান করোনা পরিস্থিতির কারনে নওগাঁর আত্রাই উপজেলার কাগজের ফুল খ্যাত জামগ্রামের ফুল ব্যবসায়ীদের চরম দুর্দিন পোহাতে হচ্ছে। দেশের কোন অঞ্চলে ফুল নিয়ে যেতে না পারায় গত প্রায় তিন মাস থেকে ওই গ্রামের শত শত ফুল ব্যবসায়ীদের মানবেতর জীবন যাবন করতে হচ্ছে।

জানা যায়, আত্রাই উপজেলার জামগ্রামের অধিকাংশ নারী পুরুষ কাগজের ফুল তৈরি ও বিক্রি পেশার সাথে জড়িত। এক সময় এ ফুল ব্যবসা হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ওই গ্রামের হিন্দু মুসলমান প্রতিটি পরিবারই এ ব্যবসায় জড়িয়ে পড়েছে। আগে এলাকার বিভিন্ন পুঁজা ও উৎসবকে কেন্দ্র করে তারা কাগজের ফুল তৈরি করে এলাকায় বিক্রি করতো। এখন আর কোন পুঁজা, মেলা বা উৎসব নয় বরং বছরের সব সময় এ ফুল তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকে। বাড়িতে গৃহবধু ও নারীরা ফুল তৈরি করেন আর পুরুষরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এ ফুল বিক্রি করে সংসারের বাড়তি আয় করেন। কিন্তু বর্তমানে করোনাভাইরাসের কারনে মুখ থুবরে পড়েছে তাদের ফুল ব্যবসা। সংসারে দেখা দিয়েছে অভাব অনটন। ফলে অনেকে নতুন নতুন পেশায় নিয়োজিত হতে বাধ্য হচ্ছেন।
জামগ্রামের নীরেন মালাকার বলেন, আগে আমরা রাজধানী ঢাকা, খুলনা, যশোর, সিলেটসহ দেশে বিভিন্ন জেলায় গিয়ে ফুল বিক্রি করতাম। ফুল বিক্রির অর্থ দিয়ে সংসারের ব্যয়ভার বহন করতাম। করোনাভাইরাসের কারনে গত প্রায় তিন মাস থেকে আমরা আর বাইরে কোথাও যেতে পারছি না। ফলে আমাদের আয় ইনকাম কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বাধ্য হয়ে আমরা অন্য কোন পেশা অবলম্বনের চেষ্টা করছি।
একই গ্রামের রমজান আলী ও সাইদুর রহমান বলেন, এই গ্রামের শতকরা ৮০ ভাগ লোক ফুল ব্যবসার সাথে জড়িত। আমরা নারী পুরুষ সবাই মিলে বাড়িতে ফুল তৈরি করি আবার এ ফুল নিয়ে পুরুষরা বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি। এটি আমাদের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। করোনাভাইরাসের কারনে আমাদের ঐতিহ্য বিনষ্ট হতে চলেছে। আমরা দীর্ঘদিন থেকে এ পেশার সাথে জড়িত থাকায় এখন নতুন করে অন্য পেশায় আত্মনিয়োগও করতে পারছি না। ফলে আমাদের পরিবারে দেখা দিয়েছে চরম হতাশা।

মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে এমপি ইসরাফিল আলমের শোক প্রকাশ

আত্রাই :: জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য ও উত্তর জনপদের প্রাণপুরুষ জননেতা মোহাম্মদ নাসিম এমপি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নওগাঁ -৬ (আত্রাই -রানীনগর) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জননেতা জনাব ইসরাফিল আলম এমপি ।

সেই সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মোহাম্মাদ নাসিমের মৃত্যুতে জাতী হারালো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অন্যতম সিপাহীশালার।

এদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সামরিক সরকারগুলোর বিরুদ্ধে এবং সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে তিনি আমরণ লড়াই করে গেছেন।

তাঁর মৃত্যুতে জাতি হারালো এক রাজনৈতিক ব্যক্তিত্বকে। এমপি ইসরাফিল আলম তার ফেসবুকে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর স্মৃতিচারন করেন।

অনেক দিনের অনেক স্মৃতি অনেক স্নেহ অনেক প্রীতি।
অনেক কথা নিত্য নীতির অনেক বাণী অনেক গীতির। দুঃখ- সুখের কথা ভুলে আপন পর পেছনে ফেলে।
লক্ষ ভক্তের অশ্রুঝরা আর্তনাদে আত্মহারা।
পাঁচ দশকের কর্ম ছেড়ে আজ আপনি গেলেন চলে।
জানি আর দেখিবেনা কেউ গালভরা সেই হাসির ঢেউ।
শুনিবে না কেউ বজ্র হু়ংকার উঠিবেনা আর দ্রোহের ঝংকার।

অনাদিকাল তবুও বাঁচিবে বারবার ফিরিয়া আসবে।
মুক্তির প্রকম্পিত মিছিলে জাতি গঠনে ভাবনার নিখিলে।
মগ্ন হোক চিরনিদ্রিত তব চিত্ত প্রভাত প্রাণে জাগ্রত রবে নিত্য ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)