শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা উপসর্গে রাউজানে যুবকের মৃত্যু : বাড়ি লকডাউন
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা উপসর্গে রাউজানে যুবকের মৃত্যু : বাড়ি লকডাউন
রবিবার ● ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা উপসর্গে রাউজানে যুবকের মৃত্যু : বাড়ি লকডাউন

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাউজানের যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মরহুম নাজমুল হুদা চৌধুরী বাড়িস্থ মোহাম্মদ ইদ্রিচের পুত্র। গতকাল ১৩ জুন শনিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর এরশাদকে প্রথমে রাউজান গহিরাস্থ জে কে মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয়। এ সময় এরশাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার করোনার কীট পরীক্ষা করার জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে এরশাদকে নিয়ে তার স্বজনরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ায়া পথে রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরশাদের মৃত্যুর সংবাদ জানতে পেরে রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে  রাউজানে করোনা আক্রান্ত ব্যক্তিদের লাশ দাফন-কাফনে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে সমন্বয়ক সাইদুল ইসলামসহ টিমের সদস্যরা এরশাদের লাশ দাফন-কাফন কাজের প্রস্তুতি নেন। আজ ১৪ জুন রবিবার সকাল পৌনে দশটার দিকে মোহাম্মদপুর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল আবদুল জলিল শাহ (রহ:) এর মাজার চত্বরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী টিমের সদস্য ও উপজেলা জামে মসজিদের খতিব মৌলানা এম এ মতিনের ইমামতি করেন। জানাজা শেষে লাশের দাফন কাজ সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।

এসময় বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ, সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা মোহাম্মদ ছাবের, স্বেচ্ছাসেবী টিমের নাছির উদ্দিন, বখতেয়ার, শফি, সম্রাট, ইউসুফসহ এরশাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে এরশাদের মৃত্যুরর পর তার বাড়ী লকডাউন করেছে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এসময় তিনি এরশাদের স্বস্পর্শে আসা পরিবারের সদস্যেদের হোম কোয়ারাইন্টেন নিশ্চিত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)