শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ● ১৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে দুই বৃদ্ধের মৃত্যু

---এম এ কাদির চৌধুরী ফারহান,কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিন ভানুবিল গ্রামে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক বৃদ্ধ অসুস্থ্য অবস্থায় বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুরা হলেন-দক্ষিণ ভানুবিল গ্রামের টিলা বাড়ীর ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২)। এ ঘটনার পর থেকে স্থানীয়ভাবে ভানুবিল ও আশপাশের গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

আজ শুক্রবার ১৯ জুন দুপুরে সরেজমিনে দক্ষিণ ভানুবিল গ্রামে গেলে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভানুবিল গ্রামের ওয়াহিদ মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে বৃদ্ধ ওয়াহিদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়।

এদিকে শুক্রবার সকাল ৭টায় জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে মৃত ওয়াহিদ মিয়াকে দেখতে যান আলতা মিয়া। বাড়ী ফিরে তিনি কয়েকবার বমি করেন, এর কিছুক্ষন পর মারা যান আলতা মিয়া। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই মৃত দু’জনের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আদমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য কে. মনিন্দ্র সিংহ জানান, মৃত দুইজন ও অসুস্থ অপরজন একই উপসর্গে ভোগছেন। স্বাস্থ্যবিধি মেনে মৃত দুইজনের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত দুজনসহ অপর অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দুই ব্যক্তির মৃত্যু ও একজন অসুস্থ থাকার কথা শুনে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়ার পর তারা মৃত দুই বৃদ্ধ ও অসুস্থ বৃদ্ধের নমুনা সংগ্রহ করছে।

সাংবাদিকদের পিপিই দিলেন জেলা যুবদল নেতা তৈমুর

কমলগঞ্জ :: প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক, সাবেক কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক গোলাম রব্বানী তৈমুর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগত ভাবে আজ শুক্রবার (১৯জুন) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ বাজারের একটি হোটেলে সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন। গোলাম রব্বানী তৈমুর বলেন, করোনা ভাইরাসের এই সংক্রমণ কালে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতেও সাংবাদিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গোলাম রব্বানী তৈমুরের এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো.শাহিন আহমদ, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আশহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম সহ অন্যান্য সাংবাদিকরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)