শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাড়িতে না গিয়ে মনগড়া বিদ্যুৎ বিল : অতিষ্ঠ গ্রাহকরা
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাড়িতে না গিয়ে মনগড়া বিদ্যুৎ বিল : অতিষ্ঠ গ্রাহকরা
শুক্রবার ● ১৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়িতে না গিয়ে মনগড়া বিদ্যুৎ বিল : অতিষ্ঠ গ্রাহকরা

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট’সহ ১০ জেলার উপজেলায় গ্রামগুলোতে তোলপাড় চলছে পল্লিবিদ্যুৎ মনগড়া বিল নিয়ে।প্রতিমাসে প্রস্তুত করা হয় বিদ্যুৎ বিল। গ্রাহকেরা সময়মত পরিশোধ করে চলছে ধার্য্যকৃত বিল। কিন্তু ওই বিল তৈরি করতে মিটার রিডাররা গ্রাহকের বাড়িতে না গিয়ে মনগড়া বিদ্যুৎ বিল তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। তারা কার্যালয়ের কক্ষে বসেই বিল তৈরি করছে। এরমধ্যে শত ভোগান্তি পেরিয়ে কয়েকজন সচেতন গ্রাহক বিল সংশোধন করেন। কিন্তু অধিকাংশ গ্রাহক প্রতারিত হচ্ছে।
পল্লিবিদ্যুৎ কর্মরত অনেকেই বলছেন সার্ভিস তারে ব্যাপক বিদ্যুৎ খায় যা মিটার রিডিং এ দেখা যায় না তাই বিলের পরিমান বেশি আসে যা সর্ম্পূনই ভিত্তিহীন। এদিকে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গ্রাহকরা বকেয়া মাশুল ছাড়া তিন মাসের বিদ্যুৎ বিল একসঙ্গে দেয়ার সুবিধা পেলেও মনগড়া বিল নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। অতিরিক্ত বিল কিভাবে সমন্বয় হবে এ নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সদুত্তরও পাচ্ছেন না।

এ অবস্থায় করোনা ঝুঁকির মধ্যেই তাদের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অফিসে ধরনা দিতে হচ্ছে।পল্লি বিদ্যুৎ অবশ্য বলেছে, অতিরিক্ত টাকা সমন্বয় করে বিল পাঠানো হয়েছে। ৫-৭ দিনের মধ্যে গ্রাহকরা জুন মাসের যে বিল পাবেন তাতে অতিরিক্ত টাকা সমন্বয় করা থাকবে।

স্থানীয়ভাবে খোঁজ নিলে জানা যায়, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস পিরোজপুর আওতায় প্রায় ৩ লাখ ৭২হাজার ৮শ, ৯৫ গ্রাহক রয়েছে। গ্রাহকদের নামে ভুয়াবিল প্রদান সহ প্রতিমাসে বিল নিয়ে এর আগেও কম-বেশি অভিযোগ ছিল। তবে এবারের অভিযোগ আগের তুলানায় আরও ব্যাপক। মার্চ, এপ্রিল ও মে মাসে বিল নিয়ে তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, গ্রাহকের ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও টিভি নেই। তাদের বেলায়ও মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে।

বিল নিয়ে ভোগান্তির শিকার একাধিক বাসিন্দা জানান, মার্চ এপ্রিল মে এই তিন মাসের বিল আগের মাসগুলোর তুলনায় তিনগুন করা হয়েছে। এই দুই মাস বাসায় মিটার রিডারও দেখতে আসেননি কেউ। মিটার না দেখে অনুমান করে বিল করা হয়েছে। এখনও জুন মাসের বিল তারা পাননি। এ কারণে এই বিল পরিশোধ করেননি।

তারা বলেন, স্থানীয় বিদ্যুৎ অফিসগুলো এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছে না। আবার অনেকে বলছেন পূর্বের মাসগুলোর বিল পরিশোধ করলেও নতুন মাসের তৈরী করা বিলে পূর্বের পরিশোধ করা বিল বকেয়া বিল হিসেবে যোগ করা হয়েছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মোরেলগঞ্জ আঞ্চলিক অফিসের প্রকৌশলী জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারনে ব্যবহারের পরিমান বেশি হওয়ায় গ্রাহকদের কাছে বিদ্যুৎবিল বেশি মনে হচ্ছে। করোনার কারনে রিডার কোন বাড়িতে ঢুকতে পারেনি তাবে পরে সমন্বয় করা হবে। আমরা পিরোজপুর পল্লিবিদ্যুৎ সমিতিতে কথা বলেছি ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মোরেলগঞ্জ আঞ্চলিক অফিসের ডিজিএম দিলীপ কুমার বাইন বলেন ভুয়া বিলের কোন সূযোগ নেই আমাদের পল্লিবিদ্যুৎ। মিটারের রিডিং এর বাহিরে অতিরিক্ত বিল হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌঃ মোঃ মফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন,পল্লী বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই অভিযোগ করেছেন। ইতিমধ্যে স্থানীয় প্রকৌশলীকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্দেশ দিয়েছি।

সুন্দরবনে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার
বাগেরহাট :: :বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে সুন্দরবনের ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে বনরক্ষীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবনের বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা সোনাতলা গ্রামে তল্লাশি চালায়। একপর্যায়ে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাংস কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও স্থানীয়দের উপস্থিতিতে বন বিভাগের ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় মাটিচাপা দেয়া হয়েছে।
এ ব্যাপারে অজ্ঞাতদের আসামি করে বন আইনে মামলা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

করোনা টেস্ট : বাগেরহাটে ১৪ দিনেও ১শ,জনের ফলাফল আসেনি

বাগেরহাট :: বাগেরহাটের ৯ উপজেলার নমূনা সংগ্রহের ১৪তম দিন পার হলেও এখন পর্যন্ত ১শ,জনের ফলাফল আসেনি। কোভিড-১৯ উপসর্গ নিয়ে স্যাম্পল দেওয়া রোগী ও বাগেরহাটের ৯ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ এমন পরিস্থিতির জন্য হতাশা প্রকাশ করেছেন।

এছাড়া পূর্বে যাদের করোনা শনাক্ত হয়েছিল তাদের পুনরায় পরীক্ষার জন্য দেওয়া নমুনার ফলাফল না আশায় সেই সব কোভিড-১৯ রোগীরাও রয়েছেন আতঙ্কের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক ২৬ জনের নমূনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নমূনা পরীক্ষার ফলাফল এখনও এসে পৌছায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার।

বাগেরহাট সিভিল সার্জন ডা: কে, এম, হুমায়ুন কবির মুঠোফোন জানান, বাগেরহাটের ৯ উপজেলার ১শ,জনের নমূনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নমূনা পরীক্ষার ফলাফল এখনও এসে পৌছায়নি।।

উল্লেখ্য, বাগেরহাটের ৯ উপজেলায় ডাক্তার, জনপ্রতিনিধিসহ এ পর্যন্ত মোট ১০০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন সুস্থ্য ও ২ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এর সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)