রবিবার ● ২৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই উপজেলায় পুলিশ ও ব্যাংকারসহ আরোও ৭ জন করোনায় আক্রান্ত
কাপ্তাই উপজেলায় পুলিশ ও ব্যাংকারসহ আরোও ৭ জন করোনায় আক্রান্ত
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা। গতকাল শনিবার ২৭ জুন রাতে চট্রগ্রাম বিআইটিআইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে ২ ব্যাংক কর্মকর্তা এবং ৫ পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি।
আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কাপ্তাই ফাঁড়ির আইসি, ২ জন ঐ ফাঁড়ির কনস্টেবল এবং ২ জন পুলিশ সদস্য কাপ্তাই থানায় কর্মরত আছেন। অপরদিকে করোনায় আক্রান্ত ২ জন ব্যাংক কর্মকর্তা কেপিএম সোনালী ব্যাংকে কর্মরত আছেন বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়। গত ২২ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষন না থাকায় তারা ফাঁড়ি এবং তাদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংকের ম্যানেজার সুশীল মারমা জানান, আক্রান্ত ২ ব্যাংক কর্মকর্তার শারীরীক অবস্হা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৫৩ জন এবং সুস্হ হলেন ২০ জন।।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন