শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান
বুধবার ● ৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান

---সাইফুল মিলন, গাইবান্ধা :: সমাজসেবা অধিদপ্তর গাইবান্ধা জেলায় আজ বুধবার ১৭৮ জন ক্যান্সার, কিডনি, লেবার সিরোসিস, হৃদরোগ, প্যারালাইসিস, থ্যালাসামিয়া ইত্যাদি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে। এই কর্মসূচীর আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান মল্লিক ও মো. নাসির উদ্দিন শাহ প্রমুখ।

গাইবান্ধায় বজ্রপাতে শিশুর মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে মোজাহিদ মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোজাহিদ মিয়া’র দুই ভাই।

আজ বুধবার ৮ জুলাই দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কবিলপুর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোজাহিদ ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকায় মোজাহিদ ও তার দুই ভাই সুজন, মেহেদী হাসান বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বজ্রপাতে মোজাহিদ ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় সুজন ও মেহেদী হাসান গুরুতর আহত হয়।

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী জানান, ঘটনাস্থল থেকে মোজাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





আর্কাইভ