বুধবার ● ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » ঢাকা » মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বস্তি
মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বস্তি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১৫ জুলােই বুধবার এক বিবৃতিতে রিজেন্ট হাসপাতালের পরিচালক মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন সাহেদের নজিরবিহীন প্রতারণা ও জালিয়াতির প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সহযোগিদেরকেও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাহেদের দুস্কর্ম ও প্রতারণামূলক শত কর্মকান্ডের যারা অংশীদার তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন। গত এক যুগে সরকার ও সরকারী দলের ছত্রছায়া সাহেদ কিভাবে তার দুর্নীতি ও প্রতারণার জাল এতদূর বিস্তৃত করতে পারল সরকার ও সরকারি দলের দেশবাসীর কাছে তার পরিস্কার ব্যাখ্যাও হাজির করা প্রয়োজন। তিনি বলেন, অতীতে অনেক মেগা দুর্নীতিবাজ-মাফিয়াদের মত সাহেদের প্রতারণার বিষয়টি যাতে শেষ পর্যন্ত প্রচারসর্বস্ব মাতামাতির মধ্যে নিঃশেষ না হয়ে যায় দেশের মানুষ সে ব্যাপারে নজর রাখবে, সতর্ক থাকবে।
বিবৃতিতে তিনি সাহেদ, সাবরিনা, আরিফুল ও মিঠুদের এই সরকারের শত অপরাধের বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত, সকল দুর্বৃত্ত অপরাধীদের গ্রেফতার, তাদের উপযুক্ত বিচার ও তাদের অবৈধ স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।
শাজাহান সিরাজের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ অপর এক বিবৃতিতে স্বাধীনতার ইশতেহার পাঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপি নেতা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, মুক্তিযুদ্ধের সাথে শাজাহান সিরাজ ছিলেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আগে ও পরে তার সংগ্রামী ভূমিকা জাতি শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।
বিবৃতিতে তিনি শাজাহান সিরাজের জীবনের সংগ্রামী অধ্যায়ের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস