শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী’র বিশেষ অনুদান প্রদান
প্রথম পাতা » পাবনা » পাবনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী’র বিশেষ অনুদান প্রদান
বুধবার ● ১৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী’র বিশেষ অনুদান প্রদান

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। আজ ১৫ জুলাই বুধবার সকালে পাবনা কালেক্টরেট মডেল স্কুল এন্ড কলেজের একটি রুমে সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব অনুদান প্রদান করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। এর মধ্যদিয়ে জেলার সকল উপজেলায়ই প্রধানমন্ত্রীর বিশেষ এ অনুদান প্রদান শুরু হয় বলে জানা যায়।

অনুষ্ঠানে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

পাবনায় মোট ১৪৯৩ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৬৫ লক্ষ ৯২ হাজার ৫ শত টাকার অনুদান দেওয়া হয়। এর মধ্যে আটঘরিয়া উপজেলায় ১৬৪ জনকে ৭ লক্ষ ৫ হাজার,বেড়া উপজেলায় ৮৫ জনকে ৩ লক্ষ ৯০ হাজার, চাটমোহর উপজেলায় ১৪৩ জনকে ৬ লক্ষ ১৭ হাজার ৫শত,ফরিদপুর উপজেলায় ২ জনকে ৭ হাজার ৫শত, ঈশ্বরদী উপজেলায় ১৩৩জনকে ৬ লক্ষ ৫ হাজার,সদর উপজেলায় ৫৫০জনকে ২৪ লক্ষ ৫৫ হাজার,সাঁথিয়া উপজেলায় ১৩০জনকে ৫ লক্ষ ৭২ হাজার ৫শত,সুজানগর উপজেলায় ২০৯জনকে ৯ লক্ষ ৫ হাজার, ভাঙ্গুড়া উপজেলায় ৭৭ জনকে ৩লক্ষ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)