শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » বরিশাল বিভাগ » লালমোহনে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » বরিশাল বিভাগ » লালমোহনে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বুধবার ● ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লালমোহনে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সংবাদের ছবিখলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিরুদ্ধে আবারও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা যায়, লালমোহন উপজেলায় (২০১৯-২০২০) অর্থবছরে “অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের” আওতায় ৮৯টি নলকুপ স্থাপনের কাজ পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান “দ্বীপ এন্টার প্রাইজ”। বরাদ্দকৃত কাজটি গত বছরের ১৩ ডিসেম্বর সম্পন্ন হওয়ার কথা থাকলেও স্থাপনকৃত নলকুপগুলোর পাটাতন না করেই উপ-সহকারী প্রকৌশলীর ছত্রছায়ায় কাগজে কলমে তা সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলণ করে নিয়েছেন ঠিকাদার।
এদিকে পাটাতন না করার ফলে উপজেলার ধলীগৌরনগর ইউপি সদস্যা শাহিনার নলকুপের গোড়া থেকে ভেঙে পড়ে। তার স্বামী সেলিম মাষ্টার জানায়, পাকাকরণের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহকে একাধিকবার জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি, বরং জানাতে গিয়ে মাসুম বিল্লাহর দুর্ব্যবহারের শিকার হয়েছেন স্ত্রী শাহিনা। বিষয়টি ভোলা জেলা জনস্বাস্থ্য’র নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
ধলীগৌরনগরের চতলা এলাকার মোসলেউদ্দিন জানান, তার নলকুপের পাটাতন করা থাক দুরের কথা, এ থেকে কাদা, বালিসহ নোংরা পানি বের হচ্ছে। এ বিষয়ে অফিসে একাধিকবার জানিয়ে এখনও কোন প্রতিকার পাননি তিনি। ৯নং ওয়ার্ড এলাকার খোকন হাওলাদারের স্ত্রী আয়েশা জানান, নলকুপ মেকানিকদের সাধ্যমত আপ্যায়ন করেও নলকুপের গোড়া পাকাকরণ করাতে পারিনি। ৬নং ওয়ার্ড এলাকার মাও: ছালাউদ্দিন জানান, নিজের অর্থায়নে পাটাতন করে নিতে হয়েছে। পাটাতন বিহীন রয়েছে দক্ষিণ পশ্চিম প্যারিমোহন সৈয়দ আহমেদ মৌলভী বাড়ির দরজায় জামে মসজিদ সংলগ্ন নলকুপকটিও।
এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, “অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের” ঠিকাদারের কাজ এখনো সম্পন্ন হয়নি, চলমান রয়েছে। সে কোন বিল উত্তোলণ করেনি। পাটাতন বাবদ টাকা রেখে দেয়ার বিষয়টি স্বীকার করেও আবার তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের ফোন নাম্বার চাইলেও দিতে পারেন নি তিনি।
তবে ভোলা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল’র নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন বলেন, “অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের” ঠিকাদার তার কাজটি সম্পন্ন দেখিয়ে প্রায়ভাগ বিল্ উত্তোলন করেছেন, কিছুটা বিল রয়ে গেছে। ঠিকাদারের কাছ থেকে পাটাতন বাবদ কোন টাকা রাখার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে (২০১৯-২০২০) অর্থবছরে “পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প” এর বরাদ্দকৃত ৫৫টি নলকুপের মধ্যে ৩০টি স্থাপনের কাজ পায় ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান ইলিয়াছ এন্টারপ্রাইজ। কাগজে কলমে ওই ঠিকাদার কাজ সম্পন্ন দেখালেও মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় অসম্পন্ন রয়েছে প্রতিটি নলকুপের পাটাতন।
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াছ এন্টারপ্রাইজের ঠিকাদার মো: ইলিয়াছ বলেন, নলকুপ স্থাপন, পাটাতনকরণসহ পুরো কাজটি সম্পন্ন হয়েছে প্রায় তিনমাস আগে এবং বিল প্রায়ভাগই উত্তোলণ করেছেন তিনি।
তবে ঠিকাদার তার কাজ সম্পন্ন ও বিল নেয়ার বিষয়ে বললেও লালমোহন জনস্বাস্থ্যের উপ-প্রকৌশলী জানান, কাজ সম্পন্ন হয়নি, ঠিকাদার বিলও পাননি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঠিকাদারকে ফোন করার পর পরই স্থাপনকৃত নলকুপগুলোর পাটাতনের কাজ সম্পন্ন করতে তরিগড়ি শুরু করেন উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ঠিকাদারের কাছ থেকে পাটাতন বাবদ অর্থ রেখে দিয়েছেন মাসুম বিল্লাহ। তার কাছ থেকে খরচ নিয়ে আমার মাধ্যমে স্থাপনকৃত ২০টি নলকুপের পাটাতনের কাজ আমিই করছি। এরমধ্যে প্রায়ই ভাগই শেষ বাকি ২/৩টার কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে “সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ” প্রকল্পের আওতায় এ উপজেলায় ২৩৪টি গভীর নলকূপ স্থাপনের ওয়ার্ক অর্ডার না হতেই গ্রাহকদের কাছ থেকে সরকারি ফি’র অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের, ফলে লাগামহীন হয়ে উঠেছে উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহর অনিয়ম-দুর্নীতি।





বরিশাল বিভাগ এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)