বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে আত্রাই থানা পুলিশের নানামুখী কার্যক্রম
করোনা প্রতিরোধে আত্রাই থানা পুলিশের নানামুখী কার্যক্রম
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে উপজেলার আহসানগঞ্জ হাটে ‘একটি খুটি একটি গরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বসাধারণের মাস্ক ব্যবহারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার বৃহত্তম আহসানগঞ্জ গরুর হাটে সামাজিক দুরুত্ব বজায় রেখে কেনাকাটা ও মাস্কের সঠিক ব্যবহার সম্পর্কে ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট সকলের সাথে সচেতনতা ও প্রচারণা করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মনিরুল ইসলাম, ডিএসবি নূরুল ইসলামসহ হাটমালিক ও ক্রেতা-বিক্রেতাগণ।
এ সময় ওসি মোসলেম উদ্দিন সর্বসাধারণের মাস্ক ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলার জন্য আহবান জানান। সেই সাথে সামাজিক দূরুত্ব বজায় রেখে পবিত্র ঈদের কেনাকাটা করতে পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন হাট-বাজারে জনসচেতনার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার