শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাঙামাটি, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার
শনিবার ● ২৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

ছবি : আটক ছামিউল।সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে রোজিনা বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। হত্যাকান্ডের পর ঘটনাস্থল থেকে পলাতক স্বামীকে গেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের পাইটকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী কর্তৃক নৃশংস খুনের শিকার গৃহবধূ একই ইউনিয়নের রামধন (মওয়ামারী) গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। খুনি স্বামী ছামিউল সাতগিরি গ্রামের রহমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক দুরাবস্থার কারণে ঢাকায় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন গৃহবধূ রোজিনা। আর স্বামী ছামিউল সেখানে কাঠমিস্ত্রীর কাজ করতেন। তখন থেকেই দুজনের মধ্যে সন্দেহের জেরে দাম্পত্য কলহ চলে আসছিল। মাস খানিক আগে রাগ করে ঢাকা থেকে রোজিনা বেগম তার বাবার বাড়িতে চলে যান। পরে স্বামী ছামিউল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় সালিশের মাধ্যমে তার বাড়িতে স্ত্রীকে নিয়ে যান। পারিবারিক বিষয়ে শুক্রবার সকাল থেকেই দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ মারার কথা বলে ওই স্ত্রীকে বাহিরে নিয়ে যায় তার স্বামী। বিলের মাঝে নিয়ে গিয়ে কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় গৃহবধূর চিৎকারে তার শ্বশুর-শ্বাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় ছামিউল। ঘটনাস্থলে রোজনিা বগেম মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছামিউলকে গ্রেফতার করেন।

থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছামিউলকে।

করোনায় গাইবান্ধায় আদিবাসীদের ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধা :: এই করোনা মহামারি সময়ে এই হতদরিদ্র আদিবাসী জনগোষ্ঠী অর্থের অভাবে মাস্কসহ সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারছে না। সেই সময় ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে আদিবাসী নারীরা নিজেদের ব্যবহারের জন্য মাস্ক নিজেরা তৈরি করে এবং হাতে তৈরি মাস্ক এলাকার আশেপাশে সকলকে বিতরণ করে। আদিবাসীরা করোনাকালীন সময়ে কি ধরণে সাবধনতা রক্ষা করে চলা যায় সে বিষয়ে আলোচনা করে।

করোনাভাইরাসের কারণে সামাজিক দুরত্ব ও সচেতন থেকে সাবধানতার সাথে সকল প্রকার কর্মকান্ড পরিচালনা হচ্ছে। জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের মোত্তালিব নগরের ভুতগাড়ী মিশনে “করোনা সাবধানতা ও আদিবাসীদের নিজস্ব উদ্যোগ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদিবাসী নারীদের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী আদরী মুর্মু, নয়নী কিস্কু, ফিলোমিনা সরেন, ইয়ুথ নেতা তেরেসা সরেন, বিদ্যুৎ সরেন, শিউলী কিস্কু, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহাবুবুল আলম মুকুল, দিপ্তী মুর্মু, মোস্তফা কামাল, শাবানা আকতার প্রমুখ।





আর্কাইভ