শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নিখোঁজ ফাতিমা ঢাকা থেকে উদ্ধার
বিশ্বনাথে নিখোঁজ ফাতিমা ঢাকা থেকে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে গেল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন গৃহবধূ ফাতিমা খানমকে (৪০) উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়। ফাতিমা উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের আপ্তাব আলীর স্ত্রী।
টার্মিনালে ফাতিমাকে বসে থাকতে দেখে শুক্রবার রাতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফাতিমার পরিবারের লোকজন ঢাকা গিয়ে শনিবার সকালে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী ফাতেমা ঘর থেকে বেরিয়ে যান। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয়-স্বজনদের বাড়ি ছাড়াও আশাপাশ এলাকায় সন্ধান করে তাকে না পেয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।





পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক