শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » কোরবানির ঈদে বরিশাল বিভাগের কোথাও জঙ্গি হানা দিতে পারবেনা : ডিআইজি শফিকুল ইসলাম
প্রথম পাতা » ঝালকাঠি » কোরবানির ঈদে বরিশাল বিভাগের কোথাও জঙ্গি হানা দিতে পারবেনা : ডিআইজি শফিকুল ইসলাম
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোরবানির ঈদে বরিশাল বিভাগের কোথাও জঙ্গি হানা দিতে পারবেনা : ডিআইজি শফিকুল ইসলাম

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: কোরবানির ঈদে বরিশাল বিভাগের কোথাও জঙ্গি হানা দিতে পারবেনা বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সকালে ঝালকাঠির পুলিশ লাইনসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ডিআইজি বলেন, জঙ্গিদের মাজা ভেঙে দেওয়া হয়েছে। তারা এখন আর সুসংগঠতি নয়। তারপররেও আমরা তাদের কোন কিছুকেই উড়িয়ে দেই না। যে কোন তথ্য যখনই পাচ্ছি তখনই কাজে লাগাচ্ছি। সরকার জঙ্গিদের দমনে সোচ্ছার রয়েছে। দেশ থেকে জঙ্গিদের মূলউৎপাটন করা হয়েছে। তারপরেও পুলিশের কাছে যেসব তথ্য রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বরিশালের কোথাও জঙ্গিরা হামলা করতে পারবে না বলেও আমরা নিশ্চিত।
মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পুলিশ লাইনসে ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ডিআইজি শফিকুল ইসলাম। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লা, কাজী মো. ছোয়াইব, এম এম মাহমুদ হাসান ও গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইকবাল বাহার খান উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন, বরিশাল রেঞ্জে বিভিন্ন প্রজাতির ফলদ এবং ঔষধী ১০ হাজার চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ পরিবেশের বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বেশি করে ফলদ গাছ লাগালে পুষ্টির ঘাটতি রোধ হবে। ঔষধী গাছ লাগালে প্রকৃতিক সুরক্ষা পাওয়া যাবে। সবাইকে গাছ লাগানোর প্রতি আহ্বানও জানান তিনি।
অবৈধভাবে বাসন্ডা নদী ভরাট ঝালকাঠির নেছারাবাদ ট্রাস্টের চেয়ারম্যানকে ৩ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ
ঝালকাঠি:: ঝালকাঠির বাসন্ডা নদীর পশ্চিম তীরে অবৈধভাবে মাটি ভরাট করায় নেছারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমানকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশে ৩ দিনের মধ্যে নদী ভরাটের কারন জানাতে বলেছে পানি উন্নয়ন বোর্ড বিভাগ। ২৭ জুলাই ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (অঃদাঃ) দীপক রঞ্জণ দাস স্বাক্ষরিত ১০৯৫ স্মারকের এ নোটিশ ২৮ জুলাই নেছারাবাদ কমপ্লেক্সে পৌছে দেয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয় ‘বাসন্ডা নদীর ডান তীরে ৩৮০ মিটার দৈর্ঘে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ শুরু হয় গত ২০ ফেব্রুয়ারি। শুরুতেই মাদ্রাসা কর্তৃপক্ষ/আপনারা প্রতিরক্ষা কাজ নদীর ভিতরের দিকে এগিয়ে করতে বলেন। এজন্য মাদ্রাসার পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে নদী তীরের মাটি ভরাট করে দিতে চেয়েছেন। কিন্তু আপনাদের এ কাজ থেকে বারবার বিরত থাকতে বলা হয়েছে। কারন ভরাট মাটিতে তীর প্রতিরক্ষা স্লোপের কাজ ফেল করতে পারে। কিন্তু আপনারা পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা না মেনে ২১ জুলাই রাতারাতি মাটি ফেলানোর কাজ শুরু করেন। ২২ জুলাই উপ-সহকারি প্রকৌশলী বিভূতি চন্দ্র রায় মুঠোফোনে আপনাদের এ কাজ বন্ধ করতে নেছারাবাদ কমপ্লেক্সের এডি মো. মাহাবুবকে অনুরোধ করেন। এরপরও আপানারা চলমান কাজের চেইনেজের মধ্যে ২৪ জুলাই পূনরায় মাটি ভরাট শুরু করেন। তাই পানি উন্নয়ন বোর্ডের ঝালকাঠির দপ্তরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হতে হওয়ায় উল্লেখিত সময়ের মধ্যে এর ব্যাখ্যা চাওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষকে অবৈধ মাটি ভরাটের কাজ বন্ধ করে ব্যাখা চাওয়া হলো না কেন এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী (অঃদাঃ) দীপক রঞ্জণ দাস জানান নোটিশে মাটি ভরাটের জবাব চাওয়া মনেই হলো এ কাজ বন্ধ করে ব্যাখ্যা দিতে হবে। ৩ দিনের মধ্যে তারা কি ব্যাখ্যা দেয় তা দেখে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের আওতায় এনএস মাদ্রাসা সংলগ্ন বাসন্ডা নদী তীরে ৫ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে তীর প্রতিরক্ষা কাজ চলছে একদিকে অন্যদিকে চলছে অবৈধ ভাবে নদী দখল। এ কাজের সুযোগে রাতের অন্ধকারে ভরে ফেলা হচ্ছে নদী। এ অবস্থায় গত ২৬ জুলাই দুপুর ১২ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা নদী রক্ষা কমিটির এক জরুরী ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোহম্মদ ফয়সাল ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের সুযোগ নিয়ে নেছারাবাদ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের ভেকু মেশিন দিয়ে বাসন্ডা নদী ভরাটের বিষয়টি উপস্থাপন করেন। জেলা প্রশাসক মো. জোহর আলী বিষয়টি জেনে তাঁকে দ্রুত বাসন্ডা নদী ভরাট বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ বিষয়ে উপ বিভাগীয় প্রকৌশলী মোহম্মদ ফয়সাল বলেন বাসন্ডা খাল থেকে খননযন্ত্র ( ভেকু মেশিন) সরিয়ে না নিলে নির্বাহী ম্যজিষ্ট্রেট দিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য নেছারাবাদ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমানের মোবাইল নাম্বারে কল দিলে তার সহকারী আব্দুল আলীম বলেন, হজুর মিটিং এ ব্যাস্ত আছেন।


ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

ঝালকাঠি :: ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে আব্দুল জলিল(৭৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি সোমবার রাত্রে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডের চিকিৎসকরা জানায়,সোমবার দুপুরের দিকে রাজাপুর বাঘরি থেকে আব্দুল জলিল জ্বর,কাশি ও বুকে ব্যাথা নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। রাতে তাঁর শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা বেড়ে যাওয়ায় সে মৃত্যুবরণ করেন। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)