শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » নিখোঁজ ধর্ষণ মামলার আসামী বাদশা
প্রথম পাতা » অপরাধ » নিখোঁজ ধর্ষণ মামলার আসামী বাদশা
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজ ধর্ষণ মামলার আসামী বাদশা

ছবি : আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়া (১৬) । বিশ্বনাথ প্রতিনিধি :: থানায় ধর্ষণ মামলা দায়েরের পর নিখোঁজ রয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা বাঘমারা গ্রামের মৃত রিফাত উল্লাহর পুত্র আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়া (১৬) নামের কিশোর ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ তাকে গ্রেফতার করার জন্য ৫ মাস ধরে খোঁজলেও পরিবারের সদস্যরাও জানেন না নিখোঁজ বাদশা কোথায় আছেন।
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে টেংরা বাঘমারা গ্রামের (১৫) বছরের এক কিশোরী বাদী হয়ে আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়াকে একমাত্র অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছোট ভাই নিখোঁজ হয়েছে মর্মে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেন ধর্ষণ মামলায় আসামী আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়ার বড় ভাই ‘মরহুম হাজী জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা’ প্রধান শিক্ষক হাফিজ হাফিজ আকবর আলী।
এদিকে পুত্র নির্দোষ দাবী করে অভিযুক্ত আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়ার মা আছিয়া বেগমের বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সাজানো মামলায় তার পুত্র বাদশাকে ফাঁসানো হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাতে পুত্র বাদশা মিয়াকে পাশের বাড়ির রাসেল মিয়া মোবাইলে কল দিয়ে বাড়ি থেকে ওরসে যাবার জন্য ডেকে নিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলে। থানায় পুত্র নিখোঁজ (২১ ফেব্রুয়ারি) হওয়ার পর থানায় জিডি (২২ ফেব্রুয়ারি) দায়েরের ৩দিন পর থানা পুলিশকে ম্যানেজ করে ২৫ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের ওই ভোর রাতে তার (আছিয়া) বড় পুত্র মরহুম হাজী জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আকবর আলী (৩০) ও মেঝো পুত্র রাজমিস্ত্রীর ঠিকাদার আছকর আলীকে (২৫) আটক করান প্রতিপক্ষের রাসেল মিয়া। তবে ওই দিন দুপুরে গ্রামবাসী ও এলাকাবাসী তার পুত্র আকবর আলীকে ছাড়িয়ে আনেন। কিন্তু মামলায় নিখোঁজ আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়াকে একমাত্র অভিযুক্ত করা হলেও পুলিশ তার মেজো পুত্র আছকর আলীকে ধর্ষণের ঘটনার তারই ছোট ভাই বাদশার সহযোগী বানিয়ে আদালতে পাঠিয়েছে বলে অভিযোগ আছিয়া বেগমের।
সূত্র জানায়, টেংরা বাঘমারা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বসত বাড়িতে বিল্ডিং নির্মাণ কাজ করতেন ঠিকাদার আছকর আলী। সহযোগী হিসেবে তার সঙ্গে কাজ করতেন তারই ছোট ভাই আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়া (১৬) ও চাচাতো ভাই জুবেল আহমদ (২৫)। আর নির্মাণ কাজের তদারকির দায়িত্বে ছিলেন প্রবাসীর ভাতিজা রাসেল মিয়া (২৫)। ওই বাড়িতে কাজ করতেন প্রবাসীর আরেক আত্মীয় ও একই গ্রামের (১৫) বছরের এক কিশোরী। নির্মাণ কাজের কিছুদিন পর ঠিকারদার আছকর আলীর কাছে উৎকোচ দাবি করেন রাসেল। এ নিয়ে ঠিাকাদার ও রাসেলের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার বিষয়টি জানতে পেরে প্রবাসী তার ভাতিজাকে কাজের তদারকির দায়িত্ব থেকে বাদ দিয়ে ঠিকাদার আছকর আলীর কাছে নির্মাণ কাজের তদারকির দায়িত্বও দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল মিয়া গত ২০ ফেব্রুয়ারি রাতে রামধানা ওরুসে যাবার কথা বলে আছকর আলীর ছোট ভাই আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়াকে মোবাইলে ডেকে প্রবাসীর বাড়িতে নিয়ে বন্ধি করে রাখে।
এসময় রাসেল তার সহযোগীদের নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে বাদশা মিয়াকে নির্যাতন করেন। পরের দিন ২১ ফেব্রুয়ারি প্রতিপক্ষ রাসেল ও হামিদার বাবার সাথে এক বৈঠকে বসেন বাদশা মিয়ার বড় ভাই। আর ওই বৈঠক থেকে বাদশা মিয়া বাড়িতে গিয়ে তার মাকে প্রতারণার শিকার হচ্ছে জানিয়ে বাড়ি থেকে চলে যায়। এর পর ২২ ফেব্রুয়ারি ভাই নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেন বাদশার বড় ভাই হাফিজ আকবর আলী। এর ৩ দিন পর ২৫ ফেব্রুয়ারি কিশোরী বাদী হয়ে আছলাম উদ্দিন ওরফে বাদশা মিয়াকে আসামী করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৫ জানুয়ারী থেকে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ১৩ মাস হামিদাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বাদশা।
এ ব্যাপারে কিশোরী পিতা আবুল মিয়া বলেন, আমার দারোগা স্যার ছাড়া আমি কিছুই বলতে পারছি না। তবে, তার স্ত্রী রেখা বেগম এঘটনার ন্যায় বিচার দাবি করেছেন।
বাদশা মিয়ার বড় ভাই ইমাম ও মাদ্রাসা শিক্ষক আকবর আলী বলেন, তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক প্রতিপক্ষের লোকজন স্টাম্পে স্বাক্ষর নিয়েছেন। তবে এ বিষয়ে জানতে রাসেলের বাড়িতে গিয়েও তার সঙ্গে যোগাযোগ করা কিংবা বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টেংরা বাঘমারা জামে মসজিদের মোতায়াল্লী হাজী নেছার আলী কটু মিয়া বলেন, ২৫ ফেব্রুয়ারি মসজিদে ফজরের নামাজে গিয়ে জানতে পারেন ইমাম হাফিজ আকবর আলী ও তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। পরে ওই দিন দুপুরে পঞ্চায়েত ও এলাকাবাসী মিলে ইমাম আকবর আলীকে ছাড়িয়ে আনেন। তবে ধর্ষণের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।
একই গ্রামের মুরব্বী আলকাছ আলী ও মাসুক মিয়া বলেন, ঠিকাদার আছকর আলী ও রাসেলের মধ্যে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজ নিয়ে দ্বন্ধের কথা শুনেছেন। তবে ধর্ষণের ঘটনা সম্পর্কে তারাও কিছুই জানেন না।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুল হক বলেন, হাফিজ আকবর আলী তার ভাইকে সরিয়ে দিয়ে থানায় জিডি করেছেন। আর অভিযুক্ত বাদশাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, কয়েক দিনের মধ্যেই এই মামলার চার্জশিট আদালতে প্রদান করা হবে।

বিশ্বনাথে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাস ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম বাবলা মিয়া (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সোমবার রাতে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেন তিনি।
খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে থানা পুলিশ।
সূত্র জানায়, বাবলা মিয়া ৬/৭ বছর ধরে ওমান প্রবাসী ছিলেন। করোনা প্রাদুর্ভাবের পূর্বে জানুয়ারি মাসে ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি। পরে ২৭ জুলাই রাত ৯টার দিকে পরিবারের সবার অগোচরে নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে লুঙ্গি দিয়ে ফাঁস নেন বাবলা।
এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে
পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বাবলার ছোট ভাই নাঈম মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) গোপেশ দাস সাংবাদিকদের জানান, পরিবারের লোকদের ভাষ্যানুযায়ী তিনি ডিপ্রেশনেপ ভুগছিলেন। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছি।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)