শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » দলই চা বাগান চালুর দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী
প্রথম পাতা » প্রধান সংবাদ » দলই চা বাগান চালুর দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী
বুধবার ● ২৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলই চা বাগান চালুর দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী

ছবি : সংবাদ সংক্রান্তএম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই চা বাগান চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। আজ বুধবার সকাল ৮ টা থেকে দলই চা বাগানের অফিসের সম্মুখে অবস্থান কর্মসূচী ও পদ্মছড়া চা বাগানের শ্রমিকরা মানববন্ধন পালন করে। গত সোমবার সন্ধ্যায় আকষ্মিকভাবে চা বাগান কর্র্তৃপক্ষ কারখানার অফিসে নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য দলই চা বাগান বন্ধ (লক আউট) ঘোষণা করে। আকষ্মিকভাবে চা বাগান বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। চা বাগান চালু করার জন্য বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও ট্রেড ইউনিয়ন সংঘসহ বিভিন্ন সংগঠন জোর দাবি জানিয়েছে। তবে চা বাগান কর্তৃপক্ষ কতিপয় শ্রমিক কর্মচারীর উচ্ছৃঙ্খল আচরণ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুর ইন্ধনে বাগানের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে বলে দাবি করছে।
উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগান কর্তৃপক্ষ আকষ্মিকভাবে বন্ধ ঘোষনা করায় বিপাকে পড়েছেন বাগানের প্রায় ৬শ’ চা শ্রমিক ও প্রায় সাড়ে তিন হাজার চা জনগোষ্টি। দু’দিন পরেই ঈদুল আজহা অনুষ্ঠিত হলেও মালিক পক্ষের বেআইনী পদক্ষেপের কারণে মুসলিম শ্রমিকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন। চা বাগান খুলে দেয়ার দাবিতে ও মজুরি প্রদানের জন্য বুধবার দলই চা বাগান অফিসের সম্মুখে শ্রমিকরা অবস্থান কর্মসূচী পালন করে ও পদ্মছড়া চা বাগানে মানববন্ধন পালন করেছে।
দলই চা বাগান কোম্পানীর উপ-মহা ব্যবস্থাপক এম এম ইসলাম স্বাক্ষরিত অফিসের বোর্ডে টাঙানো নোটিশে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ নম্বর ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য চা বাগান সম্পূর্ণ (লক আউট) বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
দলই চা বাগান পঞ্চায়েত সভাপতি গৌরাঙ্গ নায়েক, সাধারণ সম্পাদক সেতু রায়, ইউপি সদস্য শিব নারায়ন ক্ষোভ প্রকাশ করে বলেন, মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না বলে কারখানার বাবু গোলাম হোসেন অতিরিক্ত কাজ করান। সে হিসেবে তারা এক দিনে ৩ গুণ কাজ করেছেন। তারা করোনাকালে কর্তৃপক্ষের বেআইনী ও এক তরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বাগান চালু করার দাবি জানান।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস বলেন, কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই করোনাকালীন সময়ে শ্রমিকদের মজুরি পরিশোধ না করেই দলই চা বাগান কর্তৃপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে শ্রম আইন লঙ্ঘন করে বাগান বন্ধের নোটিশ প্রদান করে। অবিলম্বে বাগান চালু করে শ্রমিকদের মজুরি পরিশোধ ও মালিক পক্ষের বেআইনী সিদ্ধান্তের জন্য শ্রম আইন ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দলই চা বন্ধ বিষয়ে বাগানের প্রধান ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, চা বাগানের কতিপয় শ্রমিকদের উচ্ছৃঙ্খল আচরনে বাগান বন্ধ করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। এসব শ্রমিকদের উস্কানী দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু। অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, চা বাগান ব্যবস্থাপক আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্ণীতি বিষয়ে শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয় নিয়ে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়। তা বলতে গেলেই ব্যবস্থাপক ক্ষুব্দ হয়ে উঠেন।
বাংলাদেশ চা শ্রমিক ইনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, শান্তিপূর্ণভাবে উৎপাদন চলাকালীন সম্পূর্ণ বে-আইনী, একতরফাভাবে দলই চা বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ম্যানেজমেন্টের দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন এবং দ্রুত নোটিশ প্রত্যাহার করে বাগান চালুর জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবী জানান। তিনি আরও বলেন, আজ বুধবার ইউএনও অফিসে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বিষয়টি সুরাহা না হলে পূর্ব ঘোষণা অনুযায়ী চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, আজ বুধবার বিকালে আমার অফিসে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আশা করা হচ্ছে বিষয়ের সমাধা হবে এবং বাগান চালু হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)