শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শ্বাস আটকে রাউজানে তরুণের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » শ্বাস আটকে রাউজানে তরুণের মৃত্যু
বুধবার ● ২৯ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্বাস আটকে রাউজানে তরুণের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে হঠাৎ শ্বাস আটকে গিয়ে মুহাম্মদ আরমান নামের ২২ বছর বয়সি এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মুহাম্মদ এনামুল হক বাদশার ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার ভোরে আরমান ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়েছিল। এরপর ঘরে এসে পারিবারিক কাজে যোগ দেয়।
এরমধ্যে হঠাৎ তাঁর নিশ্বাস আটকে যায়। দ্রুত স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একইদিন বাদে আসর স্থানীয় কায়েম শরীফ জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর চাচা মাওলানা এস এম মোজাম্মেল হক। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আজিজুর রহমান আল-কাদেরী। উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, মাওলানা মঈনুদ্দিন চিশতি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবুল কাসেম রেজবী, হাফেজ এস এম ইলিয়াছ, মাওলানা এরশাদ হোসাইন আল কাদেরী, হাফেজ নাসিম উদ্দিন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম হাফিজুর রহমান বলেন সম্পূর্ণ সুস্থ ছেলেটি এভাবে মারা গেল ভাবতেই কষ্ট হচ্ছে। তাঁর মৃত্যুতে তিনি নিজেসহ পুরো গ্রামবাসি শোকাহত। চিকিৎসক বলেছেন শ্বাস আটকে মারা যায় ছেলেটি। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ কাজী শামসুল আলম, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম সোলেমান বাদশা, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদের মোতওয়াল্লী সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি এস এম মাহাবুব আলম কোম্পানী, অর্থ সম্পাদক এস এম কফিল উদ্দিন, সাবেক সভাপতি এস এম হাসান, এস এম ফোরকান উদ্দিন, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)