সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে মা ও ছেলেকে মারধরের অপরাধে আসামীর কারাদন্ড
রাঙামাটিতে মা ও ছেলেকে মারধরের অপরাধে আসামীর কারাদন্ড
চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি :: আজ ১০ আগষ্ট সোমবার রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লকডাউনে এই প্রথম সাজা মা ও ছেলেকে মারধরের অপরাধে আসামীর কারাদন্ড । শহরের কাঁঠালতলী নিবাসি মুন্নী বেগম (৫০) এবং তার ছেলে হুমায়ুন কবিরকে মারধরের দায়ে আসামী মো. ফয়সাল খানকে পেনাল কোড এর ৩২৪ ধারায় দন্ডিত করা হয়।
আদালত সুত্রে জানাগেছে, রাঙামাটির পৌরশহরে মুন্নী বেগম ও তার ছেলে হুমায়ুন করিবকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তার মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে আসামী ফয়সাল খান, হারুন খান ও হানিফ খান এর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। আজ সোমবার রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এন.এম. মোরশেদ খান এর আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামী ফয়সাল খানকে পেনাল কোড এর ৩২৪ ধারায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন।
আসামী ফয়সাল খান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়েছে। চীফ জুডিসিয়াল আদালতের বেঞ্চ সহকারী মো. মনজুরুল ইসলাম জানান ২০১০ সালের ০৫ মার্চ তারিখে কোতয়ালী থানায় আনোয়ারা বেগম বাদী হয়ে আসামী ফয়সাল খান, হারুন খান ও হানিফ খান এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত করে ০৪ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। ২০১০ সালে ৩১ মে চার্জশীট দাখিলের পর ২০১১ সালের ৫ জানুয়ারী আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। আজ সোমবার ২০২০ সালের ১০ আগষ্ট মামলার রায়ে আসামী ফয়সাল খানকে পেনাল কোড এর ৩২৪ ধারায় এক বৎসর ছয় মাস সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। অপর আসামীগণকে বেকসুর খালাস প্রদান করেন।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা