শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু

ছবি : উজ্জল কান্তি বসাক (৪৭)নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটিতে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যু তালিকাও হচ্ছে দীর্ঘ। তবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা নিয়ে জেলাবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে জেলায় মৃত্যুসংখ্যা ১০জন। কিন্তু গত ২৫ আগষ্ট রাঙামাটি সদর হাসপাতাল এলাকার জয় মা ফার্মেসীর স্বত্বাধীকারী উৎপল কান্তি বসাক (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। কিন্ত ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও তার মৃত্যুর বিষয়টি জেলা সিভিল সার্জনের অফিসে তালিকাভুক্ত করা হয়নি। এ দায়ভার কার? প্রশ্ন জেলাবাসীর। এদিকে মৃত উৎপল কান্তি বসাক এর পরিবার সূত্রে জানা যায়, উৎপল কান্তি বসাক গত ১৭ আগষ্ট রাঙাামটি সদর হাসপাতাল পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে রিপোর্ট পজেটিভ আসলে ১৯ আগষ্ট রাঙামাটি করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ৫দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ২৫ আগষ্ট মঙ্গলবার চট্টগ্রামে স্থানান্তর করা হয় এবং সেদিনই রাত ৩টায় মৃত্যুবরন করেন। কিন্তু আজ ২৭ আগষ্ট বৃহষ্পতিবার রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী উৎপল কান্তি বসাক এর মৃত্যুর বিষয়ে কোন তথ্য দিতে পারেন নি।
এবিষয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীর পরিবারবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয় দায়িত্ব পালনে উদাসীন এবং সমন্বয়হীনতায় ভুগছে। এর আগেও জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের তথ্য গণমাধ্যমে প্রকাশে গড়িমশি করেছে বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে রাঙামাটি হাসপাতাল এলাকার স্থানীরা ক্ষোভ প্রকাশ করে বলেন মৃত উৎপল কান্তি বসাক রাঙামাটি জেনারেল হাসপাতাল এর সিনিয়র স্টাফ নার্স করোনায় সম্মুখযোদ্ধা কনিকা রুদ্র এর স্বামী। হাসপাতালের স্টাফের স্বামীর মৃত্যুর বিষয়ে সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন অজ্ঞাত। সাধারন নাগরিকের ক্ষেত্রে বিষয়টি আরো অবহেলিত ।
গত ১০ আগষ্ট থেকে রাঙামাটি মেডিকেল কলেজে স্থাপিত রাঙামাটি জেলা সদরে হাসপাতাল পিসিআর ল্যাব এ করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রতি নমুনা পরীক্ষায় এক শত টাকা ধার্য্য হলেও পরীক্ষার হার অতি নগন্য। ১০ উপজেলা থেকে দৈনিক গড়ে ২০ জনের মত নমুনা পরীক্ষা করতে আসছে বলেন ফোকাল পার্সন। দেশে করোনা ভ্যাকসিন ট্রায়ালের জন্য রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা আসেনি বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্যমতে জেলায় আজ বৃহষ্পতিবার নতুন শনাক্ত ৯ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা ৮২১ জন। আইসোলেশনে রয়েছেন ১০ জন। এপর্যন্ত মোট ৩৫৩৭ জন সকলে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন। এ পর্যন্ত ৩৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ১৩টি নমুনা রিপোর্ট অপেক্ষমান রয়েছে। নতুন ২ জনসহ আরোগ্য লাভ করেছেন ৭০১ জন।
শনাক্তদের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ২২ জন, সদর ৫৬৩ জন, লংগদু ২১ জন, বরকল ৫ জন, জুরাছড়ি ২৩, বিলাইছড়ি ১৩, রাজস্থলী ১১, কাপ্তাই ১১৩, কাউখালী ৩১ ও নানিয়ারচর ১০ জন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)