মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » মহাত্মা গান্ধী আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন- ভারতীয় হাইকমিশনার
মহাত্মা গান্ধী আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন- ভারতীয় হাইকমিশনার
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: ভারতীয় দূতাবাসের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, মহাত্মা গান্ধী আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে শোষিত মানুষের পক্ষে আজীবন কাজ করে গেছেন। তাঁর কর্মের ছোয়া আজ আত্রাইয়ের মত জায়গাতেও স্মরণীয় হয়ে রয়েছে। তিনি বলেন, গান্ধী আশ্রমের উন্নয়নের জন্য আমরা যথেষ্ট আন্তরিক। আপনারা কর্মপরিকল্পনা প্রস্তুত করুন আমরা তা বাস্তবায়নে সহযোগিতা করবো। তিনি ৮ সেপ্টেম্বর মঙ্গলবার নওগাঁর আত্রাই রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম/খাদি প্রতিষ্ঠান) পরিদর্শনকালে উপস্থিত সূধীজনদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তার সাথে ছিলেন, ভারতীয় দূতাবাস রাজশাহীর সহকারী হাইকমিশনার সন্দ্বীপ কুমার ভাটি ও অন্যান্য সফরসঙ্গী। তিনি বেলা পৌনে ১০ টার দিকে গান্ধী আশ্রমে পৌঁছলে তাকে সংবর্ধনা জানান আত্রাইয়ে সহকারী কমিশনার (ভূমি) আরিফ মোর্শেদ মিশু, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, গান্ধী আশ্রমের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সেক্রেটারী জেনারেল ডা. নীরঞ্জন কুমার দাস, সমাজকর্মী ফরিদুল আলম পিন্টু প্রমুখ। পরে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসর কুঠিবাড়ি পদির্শন করেন।





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’