শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্যক্তিগত উদ্দোগ্যে ৫ হাজার তাল বীজ রোপন করলেন বন কর্মকর্তা কাইছার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্যক্তিগত উদ্দোগ্যে ৫ হাজার তাল বীজ রোপন করলেন বন কর্মকর্তা কাইছার
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যক্তিগত উদ্দোগ্যে ৫ হাজার তাল বীজ রোপন করলেন বন কর্মকর্তা কাইছার

ছবি : সংবাদ সংক্রান্তহাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বজ্রপাতে ক্ষয় ক্ষতির পরিমান কমাতে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার এস এম কাইছার ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার তালের বীজ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে। স্থানীয়দের উদ্বুদ্ধ করা গেলে আরো প্রয়োজনীয় পরিমান তাল বীজ সরবরাহ করার কথাও জানিয়েছেন তিনি। এই ধারাবাহিকতায় আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার তালের বীজ রোপন করেছে। আজ মঙ্গলবার এই কর্মসূচী অংশ হিসেবে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ভুজির মূখ এলাকায় এসব তাল বীজ রোপন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, লামা বন বিভাগের আওতাধীন তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।
এসময় বন কর্মকর্তা কউছার বলেন, বর্তমান সময়ে বজ্রপাতে বেশি পরিমানে ক্ষয় খতি হচ্ছে। প্রতিনিয়তই লোজন মারা যাচ্ছে। তাল গাছ এমন একটি গাছ, এটি বজ্রপাতকে টেনে নিয়ে দুর্বল করে দেয়। যার ফলে ক্ষয় খতির পরিমান অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে তালের বিস্তার অনেক কম। তালের বিস্তার ঘটানোটাও আমার একটি উদ্দেশ্য। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে যদি কেউ তাল বীজ রোপন করতে চায় তাহলে আমরা পর্যাপ্ত পরিমানে চারা সরবরাহ করবো।
উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর যাবত আলীকদম-ফাসিয়াখালী সড়কের দুধারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর রোপন কৃত দুর্বল প্রজাতীর রোইনট্রি স্থানীয় বিদ্যুৎ সংযোগের উপর মারাত্মক প্রভাব ফেলে আসছে। স্থানীয় সংবাদিকরা এসব গাছ নিলামে বিক্রয় করে তাল জাতীয় গাছ রোপনের জন্য লেখালেখি করলেও কোন কাজে আসেনি। তবে উপজেলা প্রশাসন থেকে একাধিকবার এসব গাছ নিলামের জন্য চিঠি লিখা হয়েছে বলে তৎকালীন ইউএনওরা জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)