বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ওলামা পরিষদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
পানছড়িতে ওলামা পরিষদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে ইমাম ও ওলামা পরিষদ উদ্যোগে মৃত ব্যক্তির কাফন, দাফন ও জানাযা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ অক্টোবর সকালে মধ্যনগর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, মুসলিম নগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামাঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা সাব্বির মাহমুদ রশিদী।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ বলেন, জীবিতদের উপর মৃত ব্যক্তির অন্যতম দায়িত্ব হলো তাঁর কাফন দাফনে সুন্দর ব্যবস্থা করা৷ কিন্তু দুঃখ জনক হলেও সত্য বর্তমানে কেউ মারা গেলে আপনজনরা ভয় পেয়ে দূরে সরে যায়৷ এটি মৃত ব্যক্তির উপর চরম অজ্ঞতা অবহেলার শামিল। প্রশিক্ষণমূলক কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শাহ আলম,মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মুফতি মহিউদ্দিন প্রমুখ।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের