শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথ-ওসমানীনগরে নির্বাচন : মাঠে নামছেন লুনা
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথ-ওসমানীনগরে নির্বাচন : মাঠে নামছেন লুনা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ-ওসমানীনগরে নির্বাচন : মাঠে নামছেন লুনা

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের আসন্ন দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদেরকে বিজয়ী করতে মাঠ নামছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা। এমন খবরে ওই দুই ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মাঝে এখন অন্যরকম উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।
আগামী ২৯ অক্টোবর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নির্বাচন ও ২০ অক্টোবর ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ওই দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দশঘর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইমাদ উদ্দিন খান ও সাদিপুর ইউনিয়নের উপনির্বাচনে লড়ছেন আব্দুর রব আল মামুন। প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতারা।
ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ও বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা নিজেই। জানা গেছে, বিশ্বনাথের দশঘর ও ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপনির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই ঢাকা থেকে সিলেটে আসছেন তাহসিনা রুশদীর লুনা। তিনি ওই দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গায় গণসংযোগ ও উঠান বৈঠক করতে পারেন- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়েছে।
বিএনপির শীর্ষ নেতারা জানান, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা এ দু’টি ইউনিয়নের নির্বাচনের আগে সিলেটে আসতে পারেন। তিনি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামলে গণজোয়ার সৃষ্টি হবে। তারা মনে করেন, বিশ্বনাথ-ওসমানীনগরে বিএনপি একটি শক্তিশালী দল। সেখানে ইলিয়াসপত্নীকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে গণসংযোগ ও উঠান বৈঠকে আনা হলে প্রার্থীদের বিজয় অনেকটা এগিয়ে যাবে- এমনটাই মনে করছেন তৃণমূল বিএনপির নেতারা। ইতোমধ্যে তিনি (লুনা) দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। যার ফলে নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপির নেতারা আশাবাদী তাদের প্রার্থীদের বিজয়ের ব্যাপারে।
বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা যদি এ দু’টি ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন, তাহলে প্রার্থীর বিজয়ের সম্ভাবনা কয়েক ধাপ এগিয়ে যাবে। দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীরা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তারা দলীয় সমর্থিত প্রার্থীদের অবস্থান শীর্ষ রয়েছে বলে মন্তব্য করেন।
জানা গেছে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়েই বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। এতে করে বিএনপির নেতাকর্মীদের মাঝে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এমতাবস্থায় বিএনপির প্রভাবশালী নেতা ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বিশ্বনাথ ও ওসমানীনগরে এসে দল সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য মাঠের প্রচারে নামতে পারেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে। নেতা-কর্মীরা মনে করছেন, লুনা মাঠে নামলে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় সহজ হবে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চ আদালতে নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

জাতীয় জন্ম নিবন্ধন দিবসে বিশ্বনাথে সভা

বিশ্বনাথ :: ‘নাগরিক অধিকার করতে সুরক্ষা, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আরাফাত মাসুদ, সাংবাদিক কামাল হোসেন।
এসময় বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসের এআইসিএস আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়নের সচিব বিজিত রঞ্জন সরকার, দশঘর ইউনিয়নের সচিব আবুল হোসেন, একটি বাড়ী একটির খামার প্রকল্পের সমন্বয়কারী মামুনুর রশিদ, শামীম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ ভিডিও এন্ড সাজ ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ‘ভিডিও এন্ড সাজ ব্যবসায়ী কল্যাণ সমিতি’র অভিষেক অনুষ্ঠান সোমবার রাতে পৌর শহরের পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির মিয়া।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল মিয়ার সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সমিতির উপদেষ্টা হেলাল মিয়া, বাবুল মিয়া, সুফি মিয়া, সায়াদ আহমদ, আফজল মিয়া, আনোয়ার আলী, অজিত দেব।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রমজান আলী ও স্বাগত বক্তব্য রাখেন তুষার আহমদ। বক্তব্য রাখেন সমিতির সভাপতি সুমন বৈদ্য, সহ সভাপতি বাবুল মিয়া, লায়েক মিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কৈশাম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ভিডিও এন্ড সাজ ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আবুল কাশেম, সহ প্রচার সম্পাদক শিপন আহমদ প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)