শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে আইনজীবী সহকারী সমিতির কলম বিরতি
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে আইনজীবী সহকারী সমিতির কলম বিরতি
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে আইনজীবী সহকারী সমিতির কলম বিরতি

ছবি : সংবাদ সংক্রান্তমাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে আইনজীবী তার সহকারী (মুহুরী) কে জুতা দিয়ে পেটানোর অভিযোগে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি ও মানববন্ধন করেছে আইনজীবী সহকারী সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘটনার বিবরণ, ভুক্তভোগী ও আইনজীবী সহকারীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার সময় এ্যাডঃ আবু হোসেন চৌধুরী, তার সহকারী আব্দুল মোমিন মিন্টুকে একটি রেকর্ড সংক্রান্ত নকল আনাকে কেন্দ্র করে আইনজীবীর সেরেস্তাতে প্রকাশ্যে জুতা দিয়ে মেরে লাঞ্চিত করে। এ ঘটনা আইনজীবী সহকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে তাৎক্ষণিক তারা কলম বিরতি ঘোষণা করে আইনজীবী সমিতির সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

এ সময় জয়পুরহাট আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খন্দকার রওশন বারী জুয়েলসহ আইনজীবী সহকারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে আইনজীবী সহকারী সমিতির নেতারা বলেন, এ ঘটনায় অভিযুক্ত এ্যাডভোকেটের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কলম বিরতি পালন করবো।

এ ব্যাপারে অভিযুক্ত আইনজীবী এ্যাডঃ আবু হোসেন চৌধুরী মুঠোফোনে বলেন, আমি সিভিল মামলা করি। আজ থেকে তিন সপ্তাহ আগে একটি খতিয়ান তোলার কথা ছিল। কিন্তু সে ঐ খতিয়ান না তুলে অন্য একটি খতিয়ান তোলে। এরপর একটি মামলার জাবেদা নকল কপি তোলার জন্য আমার নিকট টাকা নেয়। কিন্তু এখন পর্যন্ত জাবেদা নকল কপি আমাকে এনে দেয়নি। গত শনিবার অসুস্থতার কথা বলে বাড়িতে যায় এবং রবিবার আসে। সোমবার থেকে আর আসেনা। আমি তাকে বলি তুমি না আসলে মামলার কপিগুলো দিয়ে যাও। কিন্তু সে তা করে না। এতে আমাকে মোককেলের কথা শুনতে হচ্ছে। আমি তাকে আজ আবারও ডাকি এবং সে কোন মামলার কপি নিয়ে না আসায় তাকে জুতা দিয়ে একটি বারি মারি।

জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম তালুকদার তরুণ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানা নেই, সাধারণ সম্পাদকের সাথে কথা বলুন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহিনুর রহমান শাহিন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা তদন্ত কমিটি করে দেয়। তদন্ত রিপোর্টের পর যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।





আর্কাইভ