বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » আল্লামা শফীর জীবন-কর্ম শীর্ষক খাগড়াছড়িতে আলোচনা সভা
আল্লামা শফীর জীবন-কর্ম শীর্ষক খাগড়াছড়িতে আলোচনা সভা
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আল্লামা আহমদ শফী(রহঃ)’র জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ২টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতবর্ষী আল্লামা আহমদ শফী রহ.অমৃত্যু মহানবী সা. এর হাদীর খেদমত করে গেছেন। গত ৫০বছরে স্বদেশে এত বড় আল্লাহর ওলীগন জন্মগ্রহণ করেন নাই। সর্ববৃহৎ জানাযা প্রমাণ করে তিনি কত বড় আল্লাহর অলি ছিলেন। তিনি বলেন করোনা নয়, ধর্ষণ আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি কুতুবুদ্দিন নানুপুরী।আল্লামা আহমদ শফী ছাত্রজীবনে প্রখর মেধা ও সত্যবাদী ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া বাবুনগরের মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসেন, শানে সাহাবা কাউন্সিলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীরওপুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী কাসেমী। সভায় বক্তব্য রাখেন মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা মুফতি রবিউল ইসলাম শামিম,মাওলানা আব্দুল হক, মাওলানা ফরিদ, মাওলানা আব্দুর রহমান মাওলানা জামাল হাসান জামিল, মাওলানা হাফেজ ফজলুল হক, মুফতি শামীম হোসেন ফারুকী, মাওলানা দিদারুল আলম কাসেমী, মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা নুরুল কবির আরমান,মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, হাফেজ ওমর ফারুক, মাওলানা হাফেজ আব্দুল মালেক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মুফতি মহিউদ্দিন, মাওলানা মোবিনুল ইসলাম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা মহিউদ্দিন সুরুজ। পরিশেষে আল্লামা আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল