শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা
পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা
তারেক জাহিদ, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের দোয়ারপাড়া ধানক্ষেত থেকে আল আমিন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত আলামিন হরিণাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিমকে খবর দেয়। পরকিয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাশ্ববর্তি আদর্শ আন্দুলিয়া গ্রামের প্রবাসী হাসিবুল ইসলামের স্ত্রী চম্পা খাতুনকে (৩০) আটক করেছে।
গ্রামবাসি জানায়, হরিণাকুন্ডুর আদর্শ আন্দুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসিবুলের পানবরজে দিনমজুরের কাজ করার সুবাদে তার স্ত্রী চম্পা খাতুনের সাথে নিহত আল আমিনের পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। দিন মজুর আলামিন প্রায় হাসিবুলের বাড়িতে আশা-যাওয়া করত। এ নিয়ে হাসিবুলের পরিবারে মাঝে মধ্যেই গোলযোগ হতো। নিহত আল আমিনের মা ফিরোজা খাতুন বলেন, বুধবার রাত ৯ টার দিকে তার ছেলেকে ফোনে ডেকে নিয়ে যায় হাসিবুলের স্বজনরা। রাত ১১ টার দিকে হাসিবুলের শশুর ও শ্যালক আমাদের জানায়, আল আমিনকে গ্রামের লোকজন ধাওয়া করেছে। সে তাহেরহুদা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গেছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরাই তাকে হত্যা করে তার লাশ ধানক্ষেতে ফেলে রেখেছে বলেও নিহতর মা অভিযোগ করেন।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল ) আরিফুল ইসলাম বলেন, পরকিয়া সম্পর্কের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজন নারীকে আটক করেছি। তিনি জানান, অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। অথবা ওই ধানক্ষেতের পানিতে মুখ চেপে ধরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা