বুধবার ● ২১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » সিলেটের পেশাদার মাদক ব্যবসায়ী মতিন কারাগারে
সিলেটের পেশাদার মাদক ব্যবসায়ী মতিন কারাগারে
সিলেট প্রতিনিধি :: ইয়াবা মতিন খ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে (৪৫) ১৯৫ পিস ইয়াবাসহ সিলেটের শাহপরাণ থানাধীন আলীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত মতিন আলিবাগ এলাকার মৃত আলহাজ্ব আকবর আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানা মাদক আইনে মামলা দায়ের করেছে।
আজ বুধবার ২১ অক্টোবর দুপুরে শাহপরাণ থানা পুলিশ মতিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এএসপি নাহিদ হাসান, এএসপি আফসানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মতিনকে ১৯৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)