বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসি’র সাথে ইউজিসি’র মতবিনিময়
চুয়েট ভিসি’র সাথে ইউজিসি’র মতবিনিময়
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের মহোদয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে মতবিনিময় করেছেন। আজ ২৮ অক্টোবর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নবনির্বাচিত ইউজিসি’র সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। চুয়েটের কম্পট্রোলার জনাব মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে তিনি চুয়েট ভিসি’র সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের বর্তমান সামগ্রিক চিত্র এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি চুয়েটের চলমান অগ্রগতি এগিয়ে নিতে ইউজিসি’র পক্ষ থেকে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ