শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় ২টি মালবাহি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দীর্ঘ সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাছ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বরখাস্ত করা হয়েছে একটি ট্রেনের চালককে। স্থানীয়রা জানায়, সোমবার রাত দুইটার দিকে কোটচাঁদপুর ট্রেন স্টেশনে খুলনা থেকে পার্বতীপুর তেলবাহি ট্রেন ও দর্শনা থেকে যশোরের নওয়াপাড়া গামি পাথরকুচি বোঁঝায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ টি তেলের ট্যাংকার ও একটি ইঞ্জিন লাইচ্যুত হয়। এরপর থেকেই খুলনা থেকে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদি থেকে একটি রিলিফ ট্রেন এসে সকাল ৬ টার দিকে উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২ টার দিকে স্টেশনের ২ নং লাইন থেকে ট্যাংকার সরিয়ে ও লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তিনি আরও জানান, ৪ টি তেলের ট্যাংকারের মধ্যে ৩ টি ট্যাংকারের তেল পড়ে গেছে। প্রতিটি ট্যাংকারে ৪২ টন ডিজেল ছিল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এদিকে প্রতি কন্টেইনারে (বিটিও) ডিজেল ছিলো ৮৬৬৬ লিটার প্রায়। তাহলে লাইনচ্যুত তিন কন্টেইনারে প্রায় ২৬ হাজার লিটারের মতো ডিজেল হয়। বর্তমান ডিজেলের বাজার মূল্য অনুযায়ী প্রতি লিটারে ৬৫ টাকা ধরলে মোট টাকার পরিমাণ দাড়ায় ১৬ লক্ষ ৯০০০০ হাজার বা প্রায় ১৭ লক্ষ। আর দুই লোকো (ইঞ্জিন) এবং এর বাকি কোচ বা বগি গুলোর ক্ষয়ক্ষতির হিসেব না হয় পরেই করলাম! সাথে লাইনের ক্ষয়ক্ষতি তো আছেই। ২০২০ সালে এসেও যদি রেলের এরকম দূর্ঘটনা দেখতে হয় তাহলে কি বলার থাকে? স্টেশনের ১ নাম্বার লাইনে দুই ট্রেনের ই ঢুকে পড়াকে লোকো মাস্টারের ভুল ধরবো নাকি রেলের কন্ট্রোলিং সিস্টেমকে ? মান্দাতের আমলের যুগেই পড়ে রইলো রেল। রেলস্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, প্রায় ১৭ লাখ টাকার তেল ক্ষতি হয়েছে। এটা কর্তৃপক্ষ দেখবেন বলে জানান।

ঝিনাইদহে দুই ব্যাক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের একটি পুকুর থেকে রূপকুমার (৫০) ও সদর উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে আমির হোসেন (৫০) নামে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ দুইটি উদ্ধার করা হয়। রূপকুমার দত্ত পাশ্ববর্তী কোটচাদপুর উপজেলার ফাজিলপুর বাজারপাড়া এলাকার কেষ্ট দত্তের ছেলে। অন্যদিকে আমির হোসেন চন্ডিপুর গ্রামের মশকত আলীর ছেলে। কোটটাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম জানান গত রোববার রাত থেকে রূপকুমার দত্ত নিখোজ ছিল। মঙ্গলবার সকালে কাদিরকোল গ্রামের ইজ্জত আলী বিশ্বাসের পুকুরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে রুপকুমারের মৃত্যুর কারন জানা যাবে বলে ওসি জানান। এদিকে ঝিনাইদহ সদরের বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল আলম জানান, মঙ্গলবার সকালে চন্ডিপুরের জালাল মুন্সির ঝাল ক্ষেত থেকে আমির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে গ্রামবাসির একটি সুত্র জানায় দুই দিন আগে আমিরের ছেলে ও এলাকার কিছু মানুষ তাকে লাঞ্চিত করে। এ বিষয়ে তিনি ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল বাশারের কাছে মৌখিক অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত করাকালে আমিরের মৃত্যু রহস্যজনক বলে গ্রামবাসি মরেন করছেন।

কালীগঞ্জে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের একটি পুকুর থেকে রূপকুমার (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রূপকুমার দত্ত পাশ্ববর্তী কোটচাদপুর উপজেলার ফাজিলপুর বাজার পাড়া এলাকার কেষ্ট দত্তের ছেলে। ফাজিলপুর গ্রামের রুহুল আমীন জানান, গত রবিবার রাতে সে বাড়ি থেকে বের হয় এর পরে সে রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজ করে করতে থাকে। রূপকুমার দত্ত নিখোজ ছিল। মঙ্গলবার সকালে গ্রামের পাশে কাদিরকোল গ্রামের উজ্জত আলী বিশ্বাসের পুকুরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

কালীগঞ্জে মাদরাসার পুকুরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার পুকুরে ধরা পড়েছে দূর্লভ প্রজাতির একটি মাছ। মাদরাসার হাফেজ মাহফুজুর রহমান মঙ্গলবার দুপুরে মাদরাসার পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় দেশীয় মাছের সাথে এই মাছটি উঠে আসে। এরপর সংবাদ পেয়ে বিভিন্ন এলাকা থেকে উৎসুক শত শত জনতা এক নজর মাছটি দেখার জন্য ভিড় জমায়। মাছটির মাথার অংশ দেখেতে অনেকটা দেশীয় টেপা মাছের মতো এবং শৈল মাছের মতো লম্বা। মাছের সমস্ত শরীরে ডোরাকাটা দাগ ও সাদা-কালো ফোটায় পরিপূর্ণ। হাফেজ মাহফুজুর রহমান জানান, মাছ ধরার সময় এই অপরিচিত মাছটি আমার জালে ধরা পড়ে। আমি এ ধরনের মাছ আগে কখনো দেখিনি। এলাকার অনেক লোক মাছটি দেখতে আসছে কিন্তু কেউ এর আগে কখনো এ ধরনের মাছ দেখেছে বলে জানা যায়নি। এই মাছটি খুই শান্ত প্রকৃতির।

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে মা ছেলে আটক
ঝিনাইদহ :: সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাবার চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)র হাতে আটক হয়েছেন মা ও ছেলে। সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজিবি ওই দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন কুষ্টিয়ার ইসলামি বিশ্বদ্যিালয় (ইবি) থানার হাতিয়া গ্রামের মৃত অমর চন্দ্র পালের স্ত্রী কল্পনা রানী পাল ( ৫৫) ও তার ছেলে নরেন পাল (২৬)। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্ণেল কামরুল আহসানের বরাত দিয়ে অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, বিজিবির খোসালপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সোলেমানপুর এলাকার মাঠ থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন। তারা কোন বেধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে প্রতিবেশি রাষ্ট্র ভারতে যেতে চেয়েছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক দুজনকে থানায় পাঠানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)